“মেগা সিরিয়ালের শিল্পীদের নিয়ে ছবি করব”-কথা রেখেছেন পরিচালক মানসী সিনহা! আসছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’

অভিনেত্রী থেকে পরিচালক মানসী সিনহার (Manosi Sinha) জীবন যেন গল্পের মতো। তিনি গল্প বলতে ভালোবাসেন। নিজে হাতে গড়ে তৈরি করেছিলেন ‘এটা আমাদের গল্প’। সিনেমা হলে চূড়ান্ত সফল এই সিনেমা। একটা গল্প শুনিয়েই থামতে রাজি নন মানসী। আবার তিনি বাঁধছেন গল্প। মেগা সিরিয়ালের শিল্পীদের নিয়ে পরবর্তী ছবি আনছেন মানসী। নাম দিয়েছেন ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ (Pach Number Swapnomoy Lane)।

নিজের প্রথম ছবিতে সম্পূর্ণ অন্য ধারার গল্প তুলে ধরেছিলেন পরিচালক মানসী সিনহা। দর্শক মহলে চূড়ান্ত সারা ফেলেছে সেই ছবি।অতীতে একসময় মেকআপ রুমে বসে মানসী বলেছিলেন, ভবিষ্যতে সিরিয়ালের শিল্পীদের নিয়ে একটা ছবি বানাবেন তিনি। কথা রেখেছেন পরিচালক। ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ যেন মেগা সিরিয়ালের রিইউনিয়ন।

ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিন জুটি। যার মধ্যে অন্যতম প্রধান চরিত্রে অভিনেত্রী অন্বেষা হাজরা আর অভিনেতা অর্জুন চক্রবর্তী। আছেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। যারা মূলত পরিচিত মেগা সিরিয়াল সূত্রে। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অনেকেই থাকছেন মানসী সিনহার নতুন ছবিতে। অভিনেত্রী বললেন, তাঁদের পথ কখনও শেষ হয় না।

নতুন ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী মানসী সিনহা। প্রথম ছবি অনেকেই ভালো বলেছেন। প্রশংসা করেছেন দর্শকেরা। মানসী বললেন, দ্বিতীয় ছবি ভালো হোক কি খারাপ, তার বিচার করবেন দর্শক। তাই সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সিনেমা হলে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ‌ছবির শুটিং। ‌

আরও পড়ুন: ‘এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ’, আচমকা কাকে মিথ্যেবাদী বললেন অপরাজিতা আঢ্যকে?

নিজের প্রথম ছবি নিয়ে অত্যন্ত খুশি অভিনেত্রী অন্বেষ হাজরা। বললেন, ছবির সহ অভিনেতা অভিনেত্রীদের নাম শুনে তাঁর সবটাই স্বপ্নময় মনে হয়েছে। ‌সকলের প্রিয় মানসী সিনহার সঙ্গে ছবি করার আনন্দ মুখে প্রকাশ করার নয়। ‌ নিজের সেরাটা দিয়ে ‌’৫ নম্বর স্বপ্নময় লেনকে’ সাজিয়ে তুলবেন অভিনেত্রী অন্বেষা হাজরা।

Back to top button