‘এমন অদ্ভুত মহাজাগতিক প্রাণী ব্রহ্মাণ্ডে নেই…’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়ো দেখে কটাক্ষের ঝড়! ‘প্রাক্তন’ শব্দ না থাকায় মমতাকে খোঁচা অরিত্র দত্ত বণিকের!

রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির সরকার গঠনের মধ্য দিয়ে রাজ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অধ্যায়। তবে এই শপথ অনুষ্ঠানের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়ো ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার সকাল পর্যন্ত তাঁর প্রোফাইলে ‘মুখ্যমন্ত্রী’ পদ উল্লেখ থাকায় নেটমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।
এই বিষয় নিয়েই কটাক্ষ করেন অভিনেতা ও ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিক। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, পেজ ম্যানেজার বুঝি এখনও ছুটিতে রয়েছেন বলেই বায়ো বদল হয়নি। তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। পরে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে বায়ো পরিবর্তন করা হয়।
তবে বায়ো বদল হলেও সেখানে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার করা হয়নি। পরিবর্তিত বায়োতে লেখা হয়, তিনি ১৫, ১৬ ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। এই বিষয়টিকেই কেন্দ্র করে ফের সরব হন অরিত্র। তাঁর দাবি, বায়ো পরিবর্তন করা হলেও ‘প্রাক্তন’ শব্দ এড়িয়ে যাওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবেই।
সোশ্যাল মিডিয়ায় অরিত্র লেখেন, অনেক দেরিতে বায়ো বদল হলেও সেখানে এখনও পুরনো পরিচয়ের ছাপ রয়ে গিয়েছে। তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক পরিবর্তনের পরেও এই ধরনের আচরণ মানুষের নজর এড়ায় না। তাঁর এই পোস্টকে ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও পাল্টা প্রতিক্রিয়া।
আরও পড়ুনঃ ব্রিগেডে নতুন সরকারের জয়জয়কার! শপথ গ্রহণে চাঁদের হাট! তারকাদের উপস্থিতিতে জমে উঠলো অনুষ্ঠান! জানেন কারা কারা উপস্থিত ছিলেন মঞ্চে?
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে শেষ হয় পূর্বতন সরকারের মেয়াদ। এরপর রাজ্যপাল সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তিও জারি করেন। তারপরেও ফেসবুক বায়োতে পরিবর্তন না আসায় নানা মহলে সমালোচনা শুরু হয়েছিল। সেই বিতর্কের মাঝেই অরিত্র দত্ত বণিকের মন্তব্য নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

