ডান্স বাংলা ডান্সের মঞ্চে কলকাতা পুলিশ!অসাধারণ নেচে সকলের মন জিতে নিলেন সায়ন্তী! সুযোগ পেলে কি ছাড়বেন পুলিশের চাকরি?

বাংলার রিয়েলিটি শো (Reality Show) গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের হলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে আসছে। গত সপ্তাহ থেকেই আবারো শুরু হয়েছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই জি বাংলায় পর্দায় সম্প্রচিত হচ্ছে এই শো। দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। প্রতিটি সিজনে দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে নৃত্যশিল্পীরা তাদের প্রতিভা দেখানোর জন্য। দুর্ধর্ষ সব প্রতিযোগীদের মাঝে প্রত্যেকেই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামে।

dance Bangla dance

 

এবারেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিবছরের মতো প্রধান বিচারকের আসনে রয়েছেন সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর বিচারকের আসনে রয়েছেন টলিপাড়ার চারজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। রয়েছেন যীশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, কৌশানি মুখার্জী, অঙ্কুশ হাজরা। দীর্ঘ কয়েক বছর পর আবার ডান্স বাংলা ডান্সের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছেন যীশু সেনগুপ্ত। সুতরাং বোঝাই যাচ্ছে এবারের ডান্স বাংলা ডান্স বেশ জমজমাট হতে চলেছে।

আরও পড়ুনঃ ঘুরে গেলো ভাগ্যের চাকা! ব্রাইট মাইন্ডসেই ডাক পড়লো পারুলের! নতুন দিশা পেল নায়িকার স্বপ্ন! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

তবে এবারে ডান্স বাংলা ডান্সের মঞ্চে সকল প্রতিযোগীদের মাঝে উপস্থিত রয়েছে একজন বিশেষ প্রতিযোগী। যার সাহস এবং মনের ইচ্ছে দেখে প্রত্যেকই মুগ্ধ। নদীয়ার চাকদহ থেকে এবারে ডান্স বাংলা ডান্সের মঞ্চে এসেছে সায়ন্তী। যিনি পেশায় একজন লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের ডিটেকটিভ বিভাগের চাকরি করে সায়ন্তী।

ছোটবেলা থেকেই নাচ সায়ন্তীর স্বপ্ন। তার মা বাবা এবং দিদার ইচ্ছে ছিল সায়ন্তী ছোট থেকেই নাচ করুক। কিন্তু বড় হওয়ার সাথে সাথে স্বপ্ন পূরণ করার পাশাপাশি দায়িত্ব গুলো সামলাতে হয়। তাই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য সায়ন্তী চাকরির পাশাপাশি নাচকেও চালিয়ে নিয়ে গিয়েছে। ডান্স বাংলা ডান্সের মধ্যে সায়ন্তীর অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ বিচারক থেকে শুরু করে দর্শক প্রত্যেককে। এত বড় একটা দায়িত্ব সামলেও সায়ন্তী সুন্দর নিজে স্বপ্ন পূরণ করছে, এটা অনেকেই অনুপ্রাণিত করেছে।

Back to top button