ঘুরে গেলো ভাগ্যের চাকা! ব্রাইট মাইন্ডসেই ডাক পড়লো পারুলের! নতুন দিশা পেল নায়িকার স্বপ্ন! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পার্টিতে ভিড়ের মাঝে উপস্থিত হয় সমীরণ। সমীরণ তো এসেছে পারুলকে নিজের হাতে শেষ করার জন্য। তাই সুযোগ বুঝে পারুলের নেশার সুযোগ নিয়ে তাকে ওই রিসোর্টের একটা ঘরে নিয়ে যায়। অন্যদিকে শিরিনও রায়ানকে একটা ঘরে জোর করে নিয়ে যায়। রায়ান সেখান থেকে বেরোতে চাইলেও তাকে বেরোতে দেয় না। এদিকে পারুল নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। রায়ান পাশের ঘর থেকে পারুলের চিৎকার শুনে ছুটে আসে।

তারপর রায়ান পারুলকে সমীরণ এর হাত থেকে রক্ষা করে। পারুল সেই যাত্রায় রায়ানের জন্য বেঁচে যায়। তারপর সবাই মিলে সমীরণকে ধরতে না পারলেও তার মামাকে ধরে বেধরক মারে। পারুল রায়ানকে ধন্যবাদ জানায় তার মান সম্মান রক্ষা করার জন্য।
আরও পড়ুনঃ ‘আমার ভক্তরা অন্তত টক্সিক নয়’- কাকে ঠেস দিয়ে এমন কথা বললেন দুই শালিখের আঁখি! মুখ খুললেন তিতিক্ষা দাস !
তারপর আবার যে যার স্বাভাবিক জীবনে ফিরে যায়। এদিকে পারুল টাউনের স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে তখনই তার স্বপ্নের কলেজের কথা মনে পড়ে। আর অন্যদিকে ভাদু তার মা কাকিমাকে দোলের ভিডিও দেখিয়ে রুক্মিণী এবং ছোট বৌদির নামে বদনাম করে। ভাদুর অপমানের জবাবে রুক্মিণী তাকে শাসন করে চড় মারে।
এদিকে পারুল যখন টাউনের কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে তখনই ব্রাইট মাইন্ড কলেজের প্রফেসর তাকে ফোন করে বলে পারুলের সঙ্গে তার জরুরি দরকার পারুল যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে দেখা করে। এদিকে ভাদু তার দাদাকে বলে রুক্মিণী তার গায়ে হাত তুলেছে। এই নিয়ে গোপাল রুক্মিণীর মধ্যে অশান্তি শুরু হয়।

