২ মাসেই মোহভঙ্গ! সাংসদ হিসেবে শপথ নেওয়ার ২ মাসের মধ্যেই পদত্যাগ! রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক!

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে ঘিরে চলা জল্পনার মাঝেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। গত কয়েকদিন ধরেই একাধিক সাংসদের পদত্যাগের খবর সামনে আসছিল। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইকও সাংসদ পদ ছেড়েছেন। সেই তালিকাতেই এবার যুক্ত হল কোয়েল মল্লিকের নাম।
সূত্রের খবর, কয়েকদিন আগে ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই পদত্যাগ সম্পূর্ণ করতে হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত মন্তব্য সামনে আসেনি।
গত এপ্রিল মাসেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। শপথগ্রহণের সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সাংসদ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি তখন কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন।
রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ কোয়েল। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে যেমন পরিচিত, তেমনই নিজের অভিনয় জীবনেও আলাদা জায়গা তৈরি করেছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে হানা! তালা ভাঙতেই চমকে গেলেন বর্তমান বিধায়ক! বেরিয়ে এলো একাধিক চাঞ্চল্যকর সামগ্রী! কি কি মিলল গায়িকার পার্টি অফিস থেকে?
শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির পদত্যাগের প্রেক্ষাপটে কোয়েলের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তিনি শুধুমাত্র সাংসদ পদ ছেড়েছেন নাকি দলের সঙ্গেও দূরত্ব তৈরি করেছেন, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

