চিকিৎসাধীন অবস্থাতেই মৃ’ত্যু! মাত্র ৩১ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী তথা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার!

শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়বিদারক খবর ভাগ করে নেন বাংলাদেশের প্রাক্তন ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, তাঁর আদরের মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এই খবরে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মধ্যে। পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন এই ঘটনায়।
রাত দেড়টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেন কায়সার হামিদ। সেখানে তিনি লেখেন, মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান এবং যদি কারও মনে কষ্ট দিয়ে থাকে, তবে তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান। তাঁর এই পোস্ট দেখেই অনেকেই সমবেদনা জানাতে শুরু করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই তরুণী। প্রথমে অসুস্থতাকে গুরুত্ব না দিলেও পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে তাঁর লিভারের অবস্থাও খারাপ হতে শুরু করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দীর্ঘ সময় চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমি শুধু মুখে বলিনি, কথা দিয়ে কথা রেখেছি!’ নতুন অবতারে দেব! কপালে গেরুয়া আবির! সর্বসমক্ষে কি বললেন সুপারস্টার?
প্রয়াত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটার কারিনা কায়সার। মাত্র ৩১ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে তিনি খুব পরিচিত মুখ ছিলেন। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো প্রজেক্টে কাজ করে দর্শকদের প্রশংসাও পেয়েছিলেন তিনি। অল্প বয়সে তাঁর এই মৃত্যুতে শোকাহত অনুরাগী ও সহকর্মীরা।

