মা’রণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই! অবশেষে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী! ৩৭-এই থামলো জীবন! এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন বিনোদন জগৎ!

মারণ অসুখের সঙ্গে দীর্ঘ সাত বছরের লড়াই শেষে জীবনযুদ্ধ থামল ছোটপর্দার জনপ্রিয় মুখ রশ্মি লীলার। গত ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং পরে জটিল ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে স্বাভাবিক জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে ওঠে। তবু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি।

গত বছর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে। শ্বাস নিতে পর্যন্ত তাঁকে অক্সিজেন সাপোর্টের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন, একমাত্র ফুসফুস প্রতিস্থাপনই তাঁর বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করতে পারে। কিন্তু সেই অস্ত্রোপচার ছিল অত্যন্ত ব্যয়বহুল। তবু জীবন ফিরে পাওয়ার আশায় চিকিৎসার সব পথ খোলা রাখতে চেয়েছিলেন অভিনেত্রী এবং তাঁর পরিবার।

অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গত আগস্ট মাসে তিনি সমাজমাধ্যমে সাহায্যের আবেদন জানান। সহকর্মী, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর উদ্যোগে প্রায় ১৯ লক্ষ টাকা সংগ্রহ হয়। চার সপ্তাহ আগে তাঁর অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছিল এবং প্রথম দিকে চিকিৎসকেরা আশাবাদী ছিলেন। কিন্তু শরীর আর সেই লড়াই সামলাতে পারল না। সব চেষ্টার পরও ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্বামী সরাকি মঞ্জু। তিনি ফেসবুক পোস্টে জানান, অসংখ্য মানুষের প্রার্থনা এবং আধুনিক চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে ফেরানো গেল না। অসুস্থতার দিনগুলোতেও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন রশ্মি। নিয়মিত নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে লড়াইয়ের গল্প ভাগ করে নিতেন তিনি।

আরও পড়ুনঃ ‘সবাইকে দেখে এখন ওকেও ওখানেই খেতে যেতে হবে…আমি আসতামই না এখানে!’ প্রীতির পাল্লায় পড়ে নাজেহাল দশা রাহুলের? কিসের এত বিরক্তি অভিনেতার?

রশ্মি লীলার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় টেলিভিশন জগতে। সহকর্মীরা স্মরণ করছেন তাঁর অদম্য মনোবল আর কাজের প্রতি নিষ্ঠাকে। অসুস্থতার মধ্যেও তিনি কখনও আশা হারাননি, লড়াই চালিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। একজন লড়াকু শিল্পীকে হারিয়ে আজ শোকাহত তাঁর অসংখ্য ভক্ত, সহকর্মী এবং দর্শক, যাঁদের কাছে তিনি শুধু অভিনেত্রী নন, অনুপ্রেরণার এক নাম।

Back to top button