পেশার মাঝে বন্ধুত্ব আসেনা, তাই জানানোর প্রয়োজন বোধ করিনি… সংবাদমাধ্যমে সুদীপাকে উদ্দেশ্য করে সরাসরি জানালেন কনীনিকা!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকের মতোই দর্শকদের কাছে রিয়েলিটি শো গুলির জনপ্রিয়তা ব্যাপক। দিদি নাম্বার ওয়ান, ডান্স বাংলা ডান্স, সারেগামাপা, দাদাগিরির মতন রিয়ালিটি শো গুলি জি বাংলায় (Zee Bangla) আলাদাই জনপ্রিয়তা পায়। অন্য চ্যানেলের রিয়েলিটি শো গুলির তুলনায় জি বাংলার (Zee Bangla) রিয়েলিটি শো গুলি দর্শকের কাছে একটু বেশি জনপ্রিয়। সেরকমই জনপ্রিয় একটি শো হল রান্নাঘর (Rannaghor)। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই শো চলে আসে জি বাংলার পর্দায়। আর এই রান্নার শো শুরুর সময় থেকেই সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)।
তবে বিশেষ কিছু কারণের জন্য গত কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় বন্ধ রয়েছে রান্নাঘর। আর সঞ্চালিকের দায়িত্ব থেকে বাদ পড়েছে সুদীপা চট্টোপাধ্যায়। তার পরিবর্তে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘রন্ধনে বন্ধন’ নামের এক রান্নার শো। তবে এই শো রান্নাঘরের মতো ততটা জনপ্রিয়তা পাচ্ছে না দর্শকমহলে। সেই কথা মাথায় রেখে জি বাংলার কর্তৃপক্ষ রান্নাঘর ফিরিয়ে আনছে জি বাংলার পর্দায়।
সম্প্রতি সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে জি বাংলায় ফিরে আসছে রান্নাঘর। তবে এবার আর সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে না সুদীপা চট্টোপাধ্যায় কে। তার পরিবর্তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় কে। এই খবর সুদীপা চট্টোপাধ্যায় এর কানে যাওয়ার পরে সংবাদমাধ্যমে নিজের অভিমানের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন “সত্যি কথা বলতে কি, খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। প্রথম যখন রন্ধনে বন্ধনের (গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ সঞ্চালিত আর এক রন্ধনবিষয়ক নন ফিকশন শো) প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এ ক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কনীনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে তখনও খুব দুঃখ লেগেছে। ভেবেছিলাম ও তো আমায় একটু জানাতে পারত।”
সুদীপার মন্তব্য পালটা জবাব কনীনিকার
সুদীপার এই মন্তব্যে কনীনিকার পাল্টা জবাব ”সুদীপা ১৭ বছর ধরে সঞ্চালনা করেছে। ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে। কিন্তু এই শো-টা একেবারে নতুন ভাবে তৈরি হচ্ছে। আমি সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলাম। তবে এটা ঠিক সুদীপার পরিচিতিটাই তো তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই। আর সুদীপার অভিমান আজকের নয়, ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর (সুদীপা) সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব। তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদীপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল। আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনও যোগাযোগ নেই। এককালে বন্ধুত্ব ছিল। বর্তমানে আর তেমন কোনও সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এ সব আসে না।”
আরও পড়ুন: ফুটবল, ক্রিকেট, বক্সিংয়ের পর এবার হকি! জি বাংলায় নতুন মেগা! থাকছে জনপ্রিয় নায়িকা
জানা গিয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই রান্নার শো নতুনভাবে শুরু হতে চলেছে। নতুন শো সঞ্চালনা করবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোন রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে কনীনিকাকে। এবারে দেখার অপেক্ষা নতুন ভাবে শুরু হওয়া এই রান্নাঘরকে দর্শক কতটা ভালবাসা দেয়।

