মৃ’ত্যু য’ন্ত্রণায় কাতরাচ্ছে জগদ্ধাত্রী! ছোট্ট মেয়েকে বাঁচাতে মৃ’ত্যুকেও হার মানাল সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jogotdhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল গল্পে বিশাল চমক এসেছে। মৃত্যুর পরে আবারো অস্বাভাবিকভাবে ফিরে আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী যে ফিরে আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। একেবারে স্বশরীরে হুইল চেয়ারে বসে নার্সিংহোমে দেখা যায় জগদ্ধাত্রীকে। হাসপাতালে বিছানায় শুয়ে আপ্রাণ বাঁচার চেষ্টা করছে সে। অন্যদিকে ডাক্তাররা সবাই মিলে জগদ্ধাত্রীর কন্যা সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৭ নভেম্বর (Jogotdhatri Today Episode 17 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে যে স্বয়ম্ভুর উপর কয়েকজন গুন্ডা মিলে আক্রমণ করেছে। তাদের সাথে মারপিট করে বাঁচার চেষ্টা করছে সে। এদিকে গুন্ডারা তাকে প্রাণে মেরে ফেলতে চাইছে। সেই সময় স্বয়ম্ভুকে বাঁচাতে সেখানে উপস্থিত হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী এসে ওই গুন্ডাদের বন্দুকের গুলি করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। স্বয়ম্ভু ওই গাড়িতে কে আছে দেখতে চাইলেও দেখতে পায় না।
অন্যদিকে জগদ্ধাত্রী মেহেন্দিকে ফোন করে থ্রেড দেয়। সাবধান করে যেই খেলায় মেহেন্দি নেমেছে সেটা যেনো বন্ধ করে দেয়। নাহলে মেহেন্দিকে কেউ বাঁচাতে পারবে না। অনেকের ক্ষতি হয়ে যাবে। কিন্তু ফোন করে কে এসব কথা বলছে সেটা বুঝতে পারে না মেহেন্দি। অচেনা নাম্বার থেকে ফোন আসায় কে ফোন করেছে সেটা বুঝতে পারে না মেহেন্দি। জগদ্ধাত্রী নিজের পরিচয় দেয় না কারণ সে এখনো মৃ’ত সবার কাছে।
আরও পড়ুনঃ ফের সব উল্টে গিয়ে পাল্টে দিল ঝিলিক! আঁখিকে বাঁ’চাতে একি করল কপালভাতি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
জগদ্ধাত্রীর মেয়েকে মে’রে ফেলার প্ল্যান করল মেহেন্দি
এদিকে মেহেন্দি কৌশিকীর অফিসে গিয়ে তাকে হুমকি দিয়ে আসে। বলে যে সে গোটা মুখার্জি পরিবারকে কাঠগড়ায় তুলবে, অফিস দখল করবে কৌশিকীর চেয়ার দখল করবে। কৌশিকী যেহেতু জগদ্ধাত্রীর মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে তাই তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। কিন্তু কৌশিকী তাকে সাবধান করে দেয়। এদিকে যেই হাসপাতালে জগদ্ধাত্রী ও তার মেয়ে রয়েছে সেখানেই কয়েকজন গুন্ডা পৌঁছায় তাদের ক্ষতি করার জন্য। জগদ্ধাত্রীর মেয়েকে মারার জন্য তাকে খুঁজতে থাকে। কিন্তু জগদ্ধাত্রী ঠিক মেয়েকে নিয়ে নিরাপদে সরে আসে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

