এক মুহূর্তেই সব শেষ! অভিনেতা ইন্দ্রাশীষের জীবনে বিরাট দুঃসংবাদ!

অভিনয় জগতের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy)। টেলিভিশনের ছোটো পর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। ২০০৯ সালে আকাশ বাংলার টেলিভিশন সিরিজ চ্যাম্পিয়ন -এ তার অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে বাংলা সিরিয়াল গানের ওপারে তার প্রধান চরিত্রে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর পরে, তিনি স্টার জলসায় ২০১১ সালে অদ্বিতিয়ায় পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়াও সুবর্নলতা, বালিঝড়, ধুলোকণা, জল থই থই ভালোবাসার মতন সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বড় পর্দায় ক্রিসক্রস, মায়কুমারী, আড্ডা, গোলন্দাজ, নগরকীর্তন এর মতন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ইন্দ্রাশিস সেলিব্রিটি ক্রিকেট লিগেও একজন সক্রিয় অংশগ্রহণকারী। যেখানে তিনি বেঙ্গল টাইগারদের হয়ে খেলেন এবং অলরাউন্ডার খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়া অভিনেতা বেশকিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। আস্তে লেডিস, ব্যোমকেশ সিরিজ, দময়ন্তী, ফেলুদার গোয়েন্দাগিরি মতন সিরিজে অভিনয় করেছেন।

 

indrasish roy

এবারে এই জনপ্রিয় অভিনেতার জীবনেই নেমে এলো কঠিন সময়। অভিনেতার জীবনে এমন একটা দিন তিনি নিজেও আশা করেননি। ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন। প্রথমে কাউকে জানতে দেননি নিজের জীবনের এই দুর্ঘটনার কথা, তবে পরে সবটাই সবার সামনে এসেছে।

তবে অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে একদমই সুখী হননি অভিনেতা। গত বছর থেকেই ইন্দ্রাশিস রায়ের ডিভোর্স নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। তাঁর স্ত্রী সৌরভী তরফদারের সঙ্গে অভিনেতার সম্পর্কে চিড় ধরেছে বলে শোনা গিয়েছিল। যদিও সেই জল্পনা ভুয়ো বলেই জানিয়ে দিয়েছিলেন অভিনেতা। তবে এবারে সেই জল্পনাই সত্যি হয়ে দাঁড়ালো। দীর্ঘদিনের প্রেমিকাকে ২০২১ সালে বিয়ে করেন অভিনেতা।

indrasish roy and his wife

অবশেষে বিচ্ছেদের খবর নিয়ে মুখ খুললেন অভিনেতা

১০ বছরের প্রেম ছিল তাদের। তবে ২০২৩ সালেই তাঁর সঙ্গে সৌরভীর ডিভোর্স হয়ে গিয়েছে। এখন তাঁরা দুজনেই জীবনের অন্য পথে হাঁটা শুরু করেছেন। ইন্দ্রাশিস জানিয়েছেন যে তাঁর ও সৌরভীর বহু আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। তবে তাঁরা এখনও খুব ভাল বন্ধু। পুজোর সময়ও সব বন্ধুদের সঙ্গে সৌরভী ও ইন্দ্রাশিসও একসঙ্গে মিলে বেরিয়েছিলেন। স্বামী-স্ত্রী ছেড়ে এখন তাঁরা শুধুই খুব ভাল বন্ধু। দু বছরের দাম্পত্য জীবন আর তারপরেই ডিভোর্স। অভিনেতাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল হর গৌরী পাইস হোটেলে।

আরও পড়ুনঃ মৃ’ত্যু য’ন্ত্রণায় কাতরাচ্ছে জগদ্ধাত্রী! ছোট্ট মেয়েকে বাঁচাতে মৃ’ত্যুকেও হার মানাল সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

ডিভোর্সের পর দুজনেই নিজের মতন ভালো আছেন। তাদের মধ্যে কোন তিক্ততা নেই। মিউচ্যুয়াল ভাবেই ডিভোর্স হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলা পছন্দ করেনা তিনি। তাই এই বিষয়টা নিয়েও আলোচনা করেননি কখনই। অভিনেতাকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় অভিনেতা এরপর কোনদিনও বিয়ে করবেন কিনা সেই প্রসঙ্গে অভিনেতা জানান ‘এই নিয়ে এখনও কিছু ভাবিনি। এসব ভাবার মতন মানসিক অবস্থায় আমি এখন নেই। তাই এসব নিয়ে ভাবতে চাইছি না। এখন কাজ নিয়েই থাকতে চাই।’

Back to top button