‘ছোটবেলার মা কালি দিয়ে হাতে…’ ‘ভোট আমার কাছে দায়িত্ব’, শৈশবের স্মৃতি থেকে প্রচার অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার!

ভোট দেওয়াকে তিনি সবসময়ই নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেছেন। ছোটবেলায় যখন ভোট দেওয়ার বয়স হয়নি, তখন বড়দের আঙুলে কালির দাগ দেখে কৌতূহল হত তাঁর। সেই দাগ নিজের আঙুলেও চাইতেন তিনি। পরিবারের সদস্যরা তখন মজা করে দোয়াতের কালি দিয়ে তাঁর আঙুলে দাগ দিতেন, আর তাতেই ভীষণ খুশি হতেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
প্রথমবার ভোট দেওয়ার দিনটি অভিনেত্রীর কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা। সেই কালির দাগ হাতে পাওয়ার অপেক্ষা ছিল প্রবল। ভোট দেওয়ার পর তিনি বুঝতে পারেন, এই দাগের আসল গুরুত্ব কতটা। নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে অনুভব করেছিলেন তিনি এবং নিজের মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও উপলব্ধি করেছিলেন।
পরিবারের সঙ্গে একসঙ্গে ভোট দিতে যাওয়ার অভিজ্ঞতাও তাঁর কাছে স্মরণীয়। ভোটের আগে পরিবারের মধ্যে আলোচনা চলত কাকে ভোট দেওয়া উচিত তা নিয়ে। যদিও পরিবারে একটি নির্দিষ্ট রাজনৈতিক মত ছিল, তবুও তাঁর উপর কোনও চাপ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি হয় তাঁর।
ভোটের দিনটিকে তিনি ছোটবেলা থেকে এক ধরনের বিশেষ দিন হিসেবেই দেখেছেন। সেই দিন পরিবারের সবাই একসঙ্গে সময় কাটাতেন, রান্না হত পছন্দের খাবার। নিজের এলাকায় তিনি বরাবরই শান্তিপূর্ণ ভোটের অভিজ্ঞতা পেয়েছেন। বর্তমানে নির্বাচন ব্যবস্থায় কড়াকড়ি বেড়েছে বলেও তাঁর পর্যবেক্ষণ।
আরও পড়ুনঃ ভোটের প্রচারের মাঝেই নেমে এল অন্ধকার! মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন দেব! কি হয়েছে অভিনেতার?
সম্প্রতি তিনি ভোট প্রচারেও অংশ নিয়েছেন এবং সেটিকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। দীর্ঘদিন পর এই ধরনের কাজে অংশ নিয়ে তিনি সন্তুষ্ট। শারীরিক সমস্যার কারণে আগে সক্রিয় থাকতে না পারলেও এখন ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফিরছেন বলে জানিয়েছেন।

