‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করতাম…চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেল!’ শিল্পীদের দাঁড় করালেই ভোট পাওয়া যায় না! শাসকদল বদল হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক রচনা ব্যানার্জি?

তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী Rachana Banerjee। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাধ্যমে তাঁর রাজনৈতিক সফর শুরু হয়। এরপর ২০২৬-এর বিধানসভা ভোটেও দলীয় প্রচারে তাঁকে দেখা যায় একাধিক সভা ও অনুষ্ঠানে। তবে নির্বাচনের ফল প্রকাশের পর শিল্পীদের রাজনীতিতে ব্যবহার নিয়ে স্পষ্ট মত প্রকাশ করলেন অভিনেত্রী।
রচনা জানান, Mamata Banerjee-কে তিনি আগে যেমন সম্মান করতেন, এখনও করেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর ডাকে অনেক শিল্পীই প্রচারে অংশ নিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র জনপ্রিয় মুখ সামনে আনলেই ভোট নিশ্চিত হয় না, এবারের ফলাফল সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে বলে মনে করছেন তিনি।
অভিনেত্রীর মতে, মানুষের ভোটের সিদ্ধান্ত শুধু তারকাখ্যাতির উপর নির্ভর করে না। শিল্পীরা প্রচারে এলেই ভোটবাক্সে তার প্রভাব পড়বে, এমন ভাবনা বাস্তবের সঙ্গে সবসময় মেলে না। তাই এবার রাজনৈতিক মহলেও বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন রচনা।
একই সঙ্গে টলিউডের পরিবেশ নিয়েও কথা বলেছেন তিনি। রচনার দাবি, আগে চলচ্চিত্র জগতে রাজনৈতিক প্রভাব এতটা ছিল না। বিভিন্ন ফোরাম ও সংগঠনের মাধ্যমে ইন্ডাস্ট্রির কাজ চলত এবং সবাই নিজের মতো কাজ করার স্বাধীনতা পেতেন। সেই সময় কাজের পরিবেশ অনেক বেশি শান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
গত কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, রাজনৈতিক বিভাজনের প্রভাব ইন্ডাস্ট্রিতেও পড়েছে এবং তা অনেক শিল্পীর কাছেই অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বহু শিল্পী অসন্তোষ প্রকাশ করলেও, এবার রচনার মন্তব্য নতুন করে সেই আলোচনাকেই সামনে এনে দিল।
আরও পড়ুনঃ হানিমুন ট্রিপে যমদূত চন্দ্রাবতী! মাঝপথেই রুকু-ঋত্বিককে আটক করলো একদন গুন্ডা! এবার কি করবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করতাম, আজও করি ভবিষ্যতেও করব। উনি ডাকলে শিল্পীরা না বলতে পারতেন না। কিন্তু যেটা ভুল হয়ে গেল সেটা হল শিল্পীদের দাঁড় করালেই যে ভোটটা আসবে, এই চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেল। শিল্পীরা আসলেই ভোট বাক্সে ভোট পড়ে না, সেটা প্রমাণিত হয়ে গেল।’

