ইন্দ্রানীর গলায় কাতর আর্তি! তীব্র অসুস্থতায় বেড়েছে ওজন! বিনীত কন্ঠে সমালোচনা না করার অনুরোধ অভিনেত্রীর!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে বর্তমানে জনপ্রিয় মাধ্যম ওটিটি-তেও অবাধ চলাচল রয়েছে এই অভিনেত্রীর। ছোট পর্দায় গোয়েন্দা গিন্নি, শ্রীময়ী প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।
তবে এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা। এর মাঝেই একটি স্টেজ শোতে দেখা গেল ইন্দ্রানী হালদারকে। শারীরিক গঠন অনেকটাই বদলে গিয়েছে তার। তবে সেই একই উদ্যমে স্টেজ মাতাচ্ছেন অভিনেত্রী।
এই স্টেজ শোতে অনুষ্ঠান করার সময় তার কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই দর্শকদের মনে হাজারটা প্রশ্নের উদ্ভব ঘটেছে। এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী? হঠাৎ এমন অবস্থা তার হলই বা কি করে? তবে কি কোন অজানা অ’সুখ বাসা বেধেছে তার শরীরে? সেই অসুস্থতার কারণেই কি শরীরের এমন অবস্থা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিজের মুখেই দেন ইন্দ্রানী হালদার।
কী হয়েছে অভিনেত্রীর?
অভিনেত্রী বিনীত কন্ঠে মন্তব্য করেন, “পিঠে ব্যথার কারণে আমি বহুদিন কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরোনো বারণ ছিল, এমনকী হাঁটাচলা করতেও বারণ করেছিলেন চিকিৎসক। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, দয়া করে সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।”
আরও পড়ুন: বেঙ্গল টপারকে সরিয়ে বেঙ্গল টপার উপহার দিয়েছিল জি! ফের ইতিহাসের পুনরাবৃত্তি! তবে কি পরিণীতা নিম ফুলের সমান দাবিদার?
অভিনেত্রীর এই কাতর অনুনয় মন ছুঁয়ে গিয়েছে বহু দর্শকদের। অনেক মানুষ আছেন যারা অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সমস্যা, দুঃখ কষ্ট না বুঝেই নানা রকম ভাবে সমালোচনার মাধ্যমে তাদেরকে আঘাত করেন এবং মানসিক দিক থেকে আরও কিছুটা অন্ধকারের দিকে ঠেলে দেন। সেই ভয়েতেই বহুদিন ক্যামেরার মুখোমুখি হতে চাননি অভিনেত্রী। এরপর সমস্ত ভয় কাটিয়ে আবারও দর্শকদের মাঝে ফিরেছেন তিনি। দর্শকরা যেন তাকে সাদরে গ্রহণ করেন এবং গ্রহণ করতে না পারলেও যেন সমালোচনা করে তার আঘাত বাড়িয়ে না দেন এমনটাই আশা করছেন অভিনেত্রী।

