অনির্বাণের এক ডাকেই খুলে গেল মনের বন্ধ দরজা! অনির্বাণের বুকেই ফিরল রাই! সামনে এলো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই ইচ্ছে করে নিজের স্মৃতিশক্তি হারানোর ভান করে অন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছে নিজের এক্সিডেন্ট এর পর। রাইয়ের বাড়ির লোক তো সবাই ধরে নিয়েছে রাই মৃত। কিন্তু অনির্বাণ এখনো বিশ্বাস করে না রাই মারা গিয়েছে। তাই সে রাইকে খুঁজে চলেছে। কিন্তু রাই ধরা দিতে চাইছে না তাই সে লুকিয়ে রয়েছে। এদিকে রাই যে বাড়িতে রয়েছে সেই বাড়িতেই নিজের বন্ধুর সঙ্গে উপস্থিত হয়েছে অনির্বাণ। রাই অনির্বাণকে দেখতে পেলেও অনির্বাণ দেখেনি।

Bengali serial

এর আগের পর্ব দেখা গিয়েছে রাই সবার সঙ্গে শপিং করতে গেলে সেখানে রাইকে এক ঝলক দেখতে পায় অনির্বাণ। আর সেখানে রাইকে দেখতে পেয়ে পাগলের মত খুঁজতে থাকে অনির্বাণ। কিন্তু রাই ধরা দেয় না। এরপর দোকানদারের সঙ্গে কথা বলে রাইয়ের ছবি দেখিয়ে অনির্বাণ জানতে পারে সেখানে রাই ছিল। এবার অনির্বাণ নিশ্চিত হয়ে যায় যে রাই বেঁচে রয়েছে।। এরমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।

আরও পড়ুনঃ “ও এখন আমার সংসারের একটা পার্ট, ওকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না”- কাকে জীবনের অংশ বানিয়ে নিয়েছেন তিতিক্ষা? কে সেই বিশেষ ব্যক্তি?

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাইকে খুঁজতে খুঁজতে অনির্বাণ ঠিক চলে আসে ওই বাড়িতে। রাই অনির্বাণকে দেখে চিৎকার করে ওঠে, কেন অনির্বাণ আবার তার জীবনে ফিরে এলো, কেন সে বারবার রাইয়ের জীবনে আসছে। রাই বলে সে অনির্বাণের চেয়ে মুক্তি চায়।

এদিকে অনির্বাণ আবারো রাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে বলে তাকে শেষবারের মতো সুযোগ দিতে। সে রাইয়ের সব অভিযোগ মেনে নেবে। রাই বলে অনির্বাণ বুঝে গেছে রাইয়ের দুর্বলতা কোথায়, রাই যে এখনো অনির্বাণকে ভালোবাসে। এবারে দেখার অপেক্ষা সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে কি আবারও এক হবে রাই অনির্বাণ।

Back to top button