প্রেম করছেন পর্দার ইন্দিরা ওরফে তিয়াসা, জন্মদিনেই প্রকাশ্যে জানালেন প্রেমিককের কথা!
বিয়ে ভাঙার এতগুলো বছর পর এবার সত্যি নতুন সম্পর্কে জড়িয়েছেন তিয়াসা! জন্মদিনের নিজেই জানালেন প্রেমিকের কথা

বাংলা টেলিভিশন জগতের একটি অন্যতম চ্যানেল স্টার জলসা (Star Jalsha) সম্প্রচারিত জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে বাংলা মিডিয়াম (Bangla medium)। আর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই কামব্যাক করেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নিখিল আর শ্যামা অর্থাৎ তিয়াসা লেপচা এবং নীল ভট্টাচার্য। অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত কাছের এবং প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে বেশ কিছুদিন দর্শক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তার জীবনে এলো একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটি হল তার জন্মদিন।
১৬ অগাস্ট তিয়াসার জন্মদিন। দেখতে দেখতে ২৪- এ পা দিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। বাংলা টেলিভিশনের এককালীন জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকের দরবারে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিয়াসা লেপচা। অল্প বয়সেই অভিনয় দক্ষতায় ১৩ থেকে ৮৩- এর দিল জিতে নিয়েছিলেন। এই মুহূর্তে নীল ভট্টাচার্যের সঙ্গে বাংলা মিডিয়াম ধারাবাহিকে কাজ করছেন তিনি।
টিআরপি (TRP) তালিকায় বেশ ভালো জাগয়াতেই রয়েছে। আর এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র তিয়াশার জন্মদিন বলে কথা। সেলিব্রেশন তো হতেই হবে। আর ঠিক সেই জন্যই এক সংবাদ মাধ্যমের তরফে বার্থডে গার্ল তিয়াশার সঙ্গে যোগাযোগ করা হয়। জন্মদিনের প্ল্যান তো শেয়ার করেছেন। সেই সঙ্গে প্রেমের ইস্তাহারও করে দিলেন।

তিয়াশার কাছে তাঁর বার্থডে প্ল্যান জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে নিজের জন্মদিনটা একদম দুর্গাপুজোর উৎসবের মতো। দুদিন ধরেই সেলিব্রেশন চলছে। সেই রবিবার থেকেই একেবারে হই হুল্লোড় হচ্ছে।’ অভিনেত্রী আরও বলেন, ‘রবিবার বাংলা মিডিয়াম টিমের সঙ্গে হইচই করেই কেটেছে। আর ১৫ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার সকালে ফ্য়ানদের সঙ্গে দেখা করেছি। ওদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। খুব কাছর বন্ধুরা এসে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গিয়েছে। রাতে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেছি।’
এসবের মাঝে প্রেমের কথা স্বীকার করে অভিনেত্রী। তিয়াসা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে এখনই এই বিষয় কিছু বলতে চাই না। জন্মদিনে স্পেশাল ড্রেসটা ও কিনে দিয়েছে। একসঙ্গে দুজনে বেশ ভালোই আছি। ধীরে ধীরে তো সবটা জানতেই পারবে।’ সোশ্যাল মিডিয়ায় তিয়াশার ফলোয়ার্স সংখ্যাটা বেশ নজরকাড়া। ভক্তরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বারবার জানার আগ্রহ প্রকাশ করে।
View this post on Instagram

