টেলিপাড়ায় ফের বিচ্ছেদ জনপ্রিয় জুটির! ‘খড়কুটো’ থেকে সম্পর্কের সূচনায় তবে কি এবার ইতি! সেই বিষয়ে নিজেই কথা বললেন অভিনেত্রী

ইদানিং দেখা যাচ্ছে ধারাবাহিকের সঙ্গেই কিছু নতুন প্রেম গোজিয়ে উঠছে আবার ধারাবাহিক শেষ হতে না হতেই প্রেমগুলি ও ধারাবাহিকের সাথে মিলিয়ে যাচ্ছে। এমন কিছুই কি ঘটেছে প্রিয়াঙ্কা আর সায়ন্তনের সঙ্গে?এর আগে সায়ন্তন ছিলেন দেবচন্দ্রিমার সাথে। তদের বিচ্ছেদের পর সায়ন্তন সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কার সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত আবারও নাকি বিচ্ছেদের মুখ দেখতে হলো ভক্তদের।

সিরিয়ালের ফ্লোর থেকেই তাঁদের প্রেমের শুরু। ‘খড়কুটো’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়েই একে অন্যকে মন দিয়ে ফেলেন সায়ন্ত মোদক এবং প্রিয়ঙ্কা মিত্র। তাদের এক সঙ্গে ইউটিউবে ভিডিও তৈরি করতে দেখা যেত। কখনও খেতে যেতে দেখা যেতে একসঙ্গে। কখনও আবার নিজেদের ইচ্ছা মতো ঘুরতে বেড়িয়ে পড়তেন তাঁরা।

টলিপাড়ায় গুঞ্জন উঠেছে, সায়ন্ত আর প্রিয়ঙ্কার নাকি বিচ্ছেদ হচ্ছে। তাঁদের প্রেমের সম্পর্কে নাকি চি়ড় ধরেছে। তাদের অনেকদিন ধরেই সামাজিক মাধ্যম গুলিতে একসঙ্গে দেখা যাচ্ছে না। তবে কি সত্যি বিচ্ছেদ ঘটেছে তাদের? তার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। সত্যিই কি তবে সম্পর্কে অবনতি ঘটেছে?

অভিনেত্রী অসুস্থ। তিনি ভুগছেন জ্বরে। প্রিয়াঙ্কা বলেন, “আমি জানি না কেন এই কথা রটানো হচ্ছে। খুব অসুস্থ আমি। তবে যদি বিচ্ছেদ হয় নিশ্চয়ই আগামী দিনে জানতে পারবে সবাই। আবার একসঙ্গে থাকলেও জানা যাবে।’’ এই প্রসঙ্গেই প্রিয়াঙ্কা সাফ বললেন, ‘‘এই মুহূর্তে আমি এই বিষয়ে এর থেকে বেশি কিছুই বলতে চাই না।”

সায়ন্তর সঙ্গে দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রেম নিয়ে এক সময় টলিপাড়ায় চর্চা ছিল নিত্যদিন। তার পর নাকি শ্রীমা ভট্টাচার্যর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। যদিও তা নিয়ে দু’জনের কেউই কখনও প্রকাশ্যে কথা বলেননি। কিন্তু দেবচন্দ্রিমার পর প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা ছিল না সায়ন্তর। তাঁদের দু’জনের সম্পর্কের জল এখন ঠিক কোন দিকে গড়ায়, সেটাই দেখার অপেক্ষা।

Bengali television

Back to top button