সময় পরিবর্তন হতেই জি বাংলার সিরিয়াল ছাড়ছেন মুখ্য নায়িকা! খবর সামনে আসতেই হইচই শুরু সোশ্যাল মিডিয়ায়

ব্যক্তিগত কারণে জন্য হোক বা ধারাবাহিকের স্বার্থে অনেকবারই আমরা ধারাবাহিক চলাকালীন বদলে যেতে দেখেছি নায়ক বা নায়িকাকে। এবারেও এমনই কিছু দেখতে হতে পারে এমনটাই আশঙ্কা দর্শকমহলের। এখানে কারণটা একটু আলাদা। টেলিকাস্ট এর সময় মন মতো হচ্ছে না নায়িকার যার ফলস্বরূপ অভিনেত্রী সিরিয়াল ছেড়ে দিতে পারেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায়।
তাঁর বয়স মাত্র ২৪ কি ২৫ হবে। এর মধ্যেই তাঁর ছেলে আছে, ছেলেদের আবার বৌমা আছে! ভেবে অবাক হওয়াটা স্বাভাবিক। কিন্তু বাস্তবে তো এমনটাই ঘটছে ঝিলমিলের জীবনে। কথা হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়াল নিয়ে। যে সিরিয়ালের গল্পই তৈরি হয়েছে এমনই এক প্রেক্ষাপটে। মুখ্য চরিত্রে দর্শক দেখছেন স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহাকে।
রায় বাড়িতে নতুন বৌ হিসাবে প্রবেশ করেছে ঝিলমিল। নতুন বিয়ের ছবি দিয়ে স্বস্তিকা লিখলেন, “পৃথিবীর কনিষ্ঠ শাশুড়ি।” আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী হেসে বললেন, “হ্যাঁ, সত্যিই অন্য রকমের অনুভূতি। বেশ মজা হচ্ছে। সিরিয়ালের গল্পটা এই ভাবেই সাজানো হয়েছে। কাজটা নিয়ে প্রথম দিন থেকেই আমি খুবই উত্তেজিত। ভাল লাগছে।’’ পাশাপাশি স্বস্তিকা বললেন, ‘‘এটা সত্যিই পর্দা এবং বাস্তব জীবনে কনিষ্ঠ শাশুড়ি মা হয়তো আমিই। কারণ, এত অল্প বয়সে তো কেউই সাধারণত শাশুড়ি হয় না। গল্পে আমার শাশুড়ি হয়েছেন খেয়ালি আন্টি (খেয়ালি দস্তিদার)। তিনি আবার শিখিয়ে দিচ্ছেন কী ভাবে ছেলে এবং বৌমাদের সামলে রাখতে হয়। মজাই লাগছে বেশ।”

বেশ কিছু দিন বিরতির পর আবার ছোট পর্দায় ফিরলেন স্বস্তিকা। মাঝে বেশ কয়েকটি ওয়েব সিরিজ়ে অভিনয় করে ফেলেছেন। স্বস্তিকা অভিনীত সিনেমা ‘ফাটাফাটি’ মুক্তির অপেক্ষায়। এই নতুন সিরিয়ালে ঝিলমিল আর আবিরের জুটিকে দর্শক আগামী দিনে কতটা আপন করে নেন সেটাই দেখার।
কিন্তু ঘটনাচক্রে ধারাবাহিকটি টেলিকাস্টের সময়ের পরিবর্তন নিয়ে বেশ ক্ষুব্ধ সিরিয়ালের মেন ফিমেল ক্যারেক্টার স্বস্তিকা। পরিবর্তন হয়েছে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটির স্লট। সময় বদলে করা হয়েছে টুপুর তিনটে। আর এই ধারাবাহিকের জায়গায় আনা হয়েছে ‘মুকুট’ ধারাবাহিক টিকে। আর এই নিয়েই সৃষ্টি হয়েছে সমস্যা।

