বিয়ে করবে মিঠাই রানী! মনের মানুষকে খুঁজে পেয়ে গেছেন সৌমিতৃষা! আর অপেক্ষা করতে চাইছেন না…

আমাদের প্রত্যেকের জীবনেই তেমন একটা সময় আসে যখন আমরা নতুন কাউকে খুঁজি জীবনে। জীবনকে করে সুন্দর করে সাজিয়ে দেবে এমন কোনও মানুষ চাই আমরা। তবে অনেকের ক্ষেত্রে সেটা হয় না আবার কেউ কেউ সেটা পেয়ে যায়।

এই যেমন আপনাদের সকলের প্রিয় মিঠাই রানী। বাংলা সিরিয়ালের দুনিয়ায় অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে এই নায়িকা। মিঠাই চরিত্রে অভিনয় করছে তার নাম কারো অজানা নয় তবু আরেকবার আমরা জানিয়ে দিই, সে হলো সৌমিতৃষা কুণ্ডু।

Mithai

দু বছর ধরে টানা মানুষকে খাঁটি বিনোদন দিয়ে গেছে মিঠাই আর উচ্ছে বাবুর জুটি। দুজনে দুষ্টু মিষ্টি প্রেম এবং মোদক পরিবারের যৌথ ভালোবাসা মধ্যবিত্ত বাঙালির পুরনো নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। তাইতো একটা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র জনপ্রিয়তা নিরিখে নয়, টিআরপিতেও সবার উপরে ছিল এই সিরিয়াল।

এবার সেই মিঠাইকে নিয়ে দুর্দান্ত খবর। এবার তার মনে বিয়ের রং লেগেছে। বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে মিঠাই রানী বাস্তবে। কিন্তু সেই পাত্রটি কে?

সাক্ষাৎ করে নায়িকা জানিয়েছে তার শরীর একটু একটু খারাপ, ঠান্ডা লেগে গিয়ে কাশি হচ্ছে প্রচন্ড। তারপরেই অবাক করে দিয়ে বলে ওঠে মনে হচ্ছে একজন ডাক্তারকেই বিয়ে করতে হবে। ঠিক তারপরেই অবশ্য নায়িকা আবার এটাও বললো যে একটা সহজ সরল ভাবে কথা বললেই সেটাকে বাঁকিয়ে হেডলাইন করা হয় খবরে। তোমার পাশাপাশি এটাও নায়িকা স্বীকার করল যে এটা তাদের কাজ তাই তারা এটা করে।

মানে আপাতত বিয়ে নিয়ে কোন খবর নেই নায়িকার। তবে মনে যে বিয়ের রং লেগেছে সেটা একটু আধটু প্রকাশ পেয়েছে। বিয়ের সানাই কবে বাজছে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button