খড়ির মৃ’ত্যুর পর আবার নতুন রূপে “গাঁটছড়া”য় সোলাঙ্কি! কোন রূপে ফিরবেন তিনি জানতে আগ্রহী দর্শক

এক ধাক্কায় এগিয়ে গেল ‘গাঁটছড়া’র গল্প। স্টার জলসার এই মেগা থেকে সরে দাঁড়িয়েছেন সোলাঙ্কি রায় (Solanki Roy) মানে খড়ি সেই খবর তো আগেই দিয়েছিলাম। এবার প্রকাশ্যে এল কীভাবে শেষ হল খড়ির অধ্যায়। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হল খড়ির। এই কঠিন সত্যিটা আগেই আঁচ করেছিল সে, তবুও ঋদ্ধিমান ও নিজের সন্তানকে জন্ম দিতে বদ্ধপরিকর ছিল খড়ি।
শুরুতে শোনা গিয়েছিল ‘গাঁটছড়া’র নতুন অধ্যায়ে নাকি নায়ক হবেন ওম সাহানি। তবে তেমন কিছুই ঘটেছে না। সোলাঙ্কি বাদে সিরিয়ালের অনান্য চরিত্ররা রয়েছেন। ঋদ্ধিমান, দ্যুতি-রাহুল, বনি-কুণালদের দেখা যাবে এই মেগায়। ‘খড়িদ্ধি’ জুটির সন্তান হয়ে গল্পে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়ক। আর তিনি ওম সাহানি নয়। আপনাদের জানিয়ে রাখি খড়ির ছেলে আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আর্য দাশগুপ্তকে (Arya Dasgupta)।
গাঁটছড়া থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে সোলাঙ্কি জানিয়েছেন আপতত একটু বিশ্রাম নিতে চান তিনি, শরীরটা ভালো যাচ্ছে না তাঁর। নায়িকার কথায়, ‘কয়েকদিন হল শরীরটা ভালো নেই। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থ্য়ের উপর একটু ফোকাস করতে চাই।’ সঙ্গে জানালেন দেড় বছর প্রায় একটানা যেহেতু কাজ করে গিয়েছেন তাই ব্রেকের দরকার ছিল। একটু বেড়াতে যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
তবে টেলি পাড়ায় কান পাতলে মাঝেমধ্যেই শোনা যাচ্ছে, ধারাবাহিকে পুনরায় ব্যাক করছেন খড়ি। এটাকি সত্যি? সত্যিই কি আবার ভক্তদের মুখ চেয়ে গাঁটছড়ায় ফিরতে চলেছেন অভিনেত্রী সোলাঙ্কি? এমনটা যদি সত্যি হয় তাহলে তার ভক্তদের থেকে খুশি কেউ হবে না। এমনিতেই টিআরপিতে বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। আর অন্যদিকে গল্পের প্রধান নায়িকার মারা যাওয়ায় ফিকে হয়ে গেছে সবকিছু। আবার সাতটা জলজ্যান্ত করতে খুব দরকার নায়িকাকে।
ধারাবাহিকে খড়ির ফিরে আসা সম্পর্কে এখনো অব্দি অভিনেত্রী সোলাঙ্কি এবং ধারাবাহিক নির্মাতাদের থেকে কিছু জানা যায়নি। অনেক ধারাবাহিকেই দেখা যায় মারা যাওয়ার পর নতুন চমক নিয়ে ধারাবাহিকে পুনরায় কামব্যাক করেছে নায়ক নায়িকা। বর্তমানে চলা গুড্ডি ধারাবাহিকটি তার একটি জলজ্যান্ত প্রমান। ভক্তরা সেই দেখেই ধারণা করছেন কিছুদিন বিরতি নিয়ে নিজেকে ঠিক করে পুনরায় গাটছড়ায় ফিরে আসতে পারে খড়ি।

