৫ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত! তবে কি আবার বন্ধ হবে বাংলা সিরিয়াল?

সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। তবে এবার চিন্তার ভাঁজ পড়েছে দর্শকদের কপালে। ফেডারেশন এবং পরিচালকদের সমস্যার জেরেই এবার তালা বন্ধ স্টুডিওপাড়া। তবে এইসমস্ত ঘটনার সূত্রপাত ঘটেছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahul Mukherjee) নিয়ে। সম্প্রতি রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টরস গিল্ডস। যদিও পরবর্তী সময়ে পরিচালক, বিধায়ক এবং প্রযোজকদের আবেদনে রাহুলের ওপর থেকে নিষধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ডস। তবে ডিরেক্টরস গিল্ড সম্মতি দিলেও বেঁকে বসে ফেডারেশন।
রাহুলের সঙ্গে কাজ করবেন না স্পষ্ট জানিয়ে দেন টেকনিশিয়ানরা। সকাল সকাল সবাই শুটিংয়ে এলেও উপস্থিত হননি টেকনিশিয়ানরা। ফলে টেকনিশিয়ানদের ব্যবহারে বিরক্ত হয়ে সমস্যার সমাধান না হওয়ার পর্যন্ত কাজ করবেন না জানিয়ে দেন পরিচালকরাও। সম্প্রতি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে পরিচালকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেল মারফত টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। যদিও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
সোমবার সকালেই ফেডারেশনের তরফ থেকে পেশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে হয়। সেখানে জানানো হয়েছে কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সঙ্ঘবদ্ধ মিলে ফেডারেশনকে শেষ করে টেকনিশিয়ানদের রুজি রুটিকে বিপন্ন করে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই বার্তা দিয়েই সোমবার ৪টে সময় মিটিং ডাকে ফেডারেশন। যদিও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিল দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সুরাহা করতে চান তারা। সোমবার একটা প্রেস কনফারেন্স করে নিজেদের বার্তা জানিয়েছেন পরিচালকরা। পরিচালকগণ যৌথভাবে সেখানে জানান, “আজ শুধু রাহুল নয় এই ঘটনা অনেকের সাথে ঘটতে পারতো। আসলে এখন আমরা ভুলে যাচ্ছি কোনটা নিয়ম আর কোনটা নিয়ম নয়। এমন কিছু বিষয়কে আইন বলে দাবি করা হচ্ছে যেগুলো আইনের মধ্যে পড়ে না।”
পরিস্থিতির প্রেক্ষিতে প্রায় ৪০০ জন পরিচালক এই অচলাবস্থা জারি রাখার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রয়েছেন পরিচালকরা। কিন্তু অপর দিক থেকে যতক্ষণ না সম্মতি সূচক কোন উত্তর আসছে এবং বিষয়টা মীমাংসা হচ্ছে ততক্ষণ অবধি সমস্ত শুটিং বন্ধ থাকবে। অর্থাৎ এই কর্ম বিরতি বহাল থাকবে। আগামীকালও দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির শুটিং হবে না। যদিও গতকাল শোনা গিয়েছিল সুসংবাদ। শোনা গিয়েছিল নবান্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করেছেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পরিচালকরা। জানা যায় এরপরই। নিজের বাড়িতে পরিচালকদের ডেকেছিলেন প্রসেনজিৎ। অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরী, অভিজিৎ সেন, সুব্রত সেনের মতো অনেকেই ছিলেন। ছিলেন দেব। তারপর অভিনেতা দেব নিজের এক্স (অতীতে টুইটার) একাউন্টে পোস্ট করে জানান আজ থেকে শুরু হবে টলিপাড়ার শুটিং।
আরও পড়ুন: প্রথমবার ওটিটিতে মহালয়া! ধীরে ধীরে জি বাংলা, জলসার জায়গা দখল করছে ‘ওটিটি’!
সংবাদটি শোনা মাত্রই উচ্ছাসিত হয়ে পড়েছিলেন দর্শকরা। অবশেষে কাটল জোট। ফের নিজেদের প্রিয় ধারাবাহিক দেখতে পাবেন তারা। এমনটাই আশা করেছিলেন সকলে। কিন্তু না আজ সন্ধ্যে ঘনিয়ে আসায় আগেই ফের অন্ধকারের ছায়া নেমে আসল টলিপাড়ায়। সম্প্রতি জানা গেছেএসভিএফ-এর পুজোর ছবিতে পরিচালক থাকবেন রাহুল মুখোপাধ্যায়, এই বিষয়ে ফেডারেশনের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ৫ আগষ্ট। এই বিষয়ে ফেডারেশন নিজেদের মধ্যে মিটিং করবে সামনের ক’ দিন। বাংলা সিনেমা এবং ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবার সেটাই দেখা পালা।

