জি-এর নায়কগুলোর জীবনে দুমদাম করে ফিরছে প্রাক্তন প্রেম! ট্রোলের মুখে চ্যানেল!

ধারাবাহিক হলো বাংলা বিনোদন জগতের অন্যতম একটি বড় অংশ। সন্ধ্যে হলেই টিভির পর্দার সামনে নানান রকমের ধারাবাহিক গুলি দেখতে বসে যান বাড়ির মা কাকিমা সহ অন্যান্য সদস্যরা। তাই ধারাবাহিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিনোদন জগতে। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পাশাপাশি আরো অন্যান্য চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয় বর্তমানে। বিভিন্ন ধারাবাহিকের গল্প বিভিন্ন রকম।
আর এই ধারাবাহিকের জনপ্রিয়তার কারণে টিআরপি রেটিং নির্ভর করে থাকে। ধারাবাহিকে যত মসলাদার গল্প দেখানো যায় তত দর্শক আকৃষ্ট হন ধারাবাহিক দেখার প্রতি। বর্তমানে ধারাবাহিক গুলির একটি কমন বিষয়বস্তু হলো নায়ক নায়িকার মিল হওয়ার পরে নায়কের পুরনো প্রেমিকা বা স্ত্রীয়ের নতুন করে নায়কের জীবনের ফিরে আসা।
এই গল্প বেশিরভাগ ধারাবাহিকে দেখানো হয়ে থাকে। স্টার জলসা, জি বাংলার মতো একাধিক ধারাবাহিকের গল্পের নায়কের বিয়ের পর তার পুরনো প্রেমিকা ফিরে আসছে তাদের জীবনে। এরকমই কয়েকটি ধারাবাহিক হল পুবের ময়না, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, মালাবদল, কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিকগুলি প্রত্যেকটিতেই নায়কের বিয়ের পর তার পুরনো প্রেমিকাকে তাদের জীবনে ফিরে আসতে দেখা গিয়েছে।
জি বাংলার ধারাবাহিক গুলির বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হচ্ছে নায়কদের জীবনে ফিরে আসছে তাদের পুরোনো প্রেমিকা। ফিরে এসে নিজেদের অধিকার দাবি করছে সকলেই। ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়কদের প্রেমিকা কোনো কারণে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তাদের ছেড়ে চলে গেছে। কিন্তু কিছুদিন পর যখন নায়কদের বিয়ে হয়ে যাচ্ছে তখনই তাদের পুরোনো প্রেমিকার একেক করে ফিরে আসছে।
এই কারণেই অনির্বাণের জীবনে ফিরে আসেনি তার প্রথম স্ত্রী
তবে জি বাংলার এমন একটি ধারাবাহিক রয়েছে যেখানে নায়কের বিয়ের পরেও তার পুরনো স্ত্রী কেন তার জীবনে ফিরে আসেনি সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে অনির্বাণ এবং রাইয়ের জীবনের গল্প তো আমরা কম বেশি সকলেই জানি। যারা এই ধারাবাহিকের নিত্যদর্শন তারা প্রত্যেকেই জানেন রাই হল অনির্বাণের দ্বিতীয় স্ত্রী।
আরও পড়ুন: মাত্র চার মাসে শেষ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক! মন খারাপ দর্শক মহলের
রাইয়ের সাথে অনির্বাণের দ্বিতীয় বিয়ে হওয়ার পর অসংখ্য দর্শকের মনেই প্রশ্ন ছিল কেন অনির্বাণের প্রথম স্ত্রীর সঙ্গে অনির্বানের বিচ্ছেদ হয়েছিল। বর্তমানে ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে করে দর্শক ভালোই বুঝতে পারছেন কেন অনির্বাণের প্রথম স্ত্রী অনির্বাণ কে ছেড়ে চলে গিয়েছে। আর এই নিয়ে নায়ককে একাধিকবার ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। আসলে অনির্বাণ একজন সন্দেহবাতিক মানুষ। যে কথায় কথায় তার স্ত্রীকে সন্দেহ করে, ছোটখাটো ব্যাপারে তার চরিত্রের দিকে আঙ্গুল তোলে। আর দর্শকদের ধারণা হয়তো ঠিক অনির্বাণ এই স্বভাবের জন্যই তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। যেমন বর্তমানে রাইও ঠিক করেছে অনির্বাণ এর সঙ্গে আর একসঙ্গে থাকবে না।

