বিরাট দুঃসংবাদ! ৭৮ বছর বয়সে শেষ হলো পথ চলা! সবাইকে বিদায় জানিয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা! শোকোস্তব্ধ বিনোদন জগৎ!

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে টেলিভিশন, সিনেমা এবং মঞ্চে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে যাওয়া এক বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে মন খারাপ অনুরাগীদের। বুধবার মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে শোকবার্তা আসতে শুরু করে।
সামাজিক মাধ্যমে প্রথম এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ে। পরে একাধিক প্ল্যাটফর্মে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়। শেষকৃত্যও সম্পন্ন হয়েছে মুম্বইয়েই। সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা সকলেই স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা সুরেশ মেনন, চিত্রাঙ্গদা সিং এবং উদয় টিকেকরের মতো তারকারাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি মূলত চরিত্রাভিনেতা হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মন জয় করেছিল। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলিতে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। পর্দায় তাঁর সহজ অভিনয় এবং আলাদা ব্যক্তিত্ব তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
১৯৮৪ সালে চলচ্চিত্র জগতে তাঁর পথচলা শুরু হয়। এরপর একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করে তিনি নিজের জায়গা পাকা করেন। বিশেষ করে একটি জনপ্রিয় কমেডি ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে রয়েছে। পাশাপাশি বহু হিন্দি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুনঃ ‘সন্তান জন্ম দিতে পারিনি, কারণ…’ বিচ্ছেদের পর একাই থেকে গিয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়! একসময় দত্তক নেওয়ার কথা ভাবলেও কেন সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন অভিনেত্রী?
টেলিভিশন ও সিনেমার পাশাপাশি থিয়েটারের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি নাট্য সংস্থাও পরিচালনা করতেন। প্রয়াত এই অভিনেতার নাম দিনিয়ার তিরানদাজ। তিনি ছিলেন মুম্বইয়ের জনপ্রিয় পারসি অভিনেতা ও চরিত্রশিল্পী। তাঁর মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।


