আদর মেখেই শুরু হলো নতুন বছর! অভিনেতার চু’ম্বনের সাক্ষী সমাজ মাধ্যম! কার কপালে চু’মু আঁকলেন দিব্যজ্যোতি?

ধারাবাহিক জগতে দর্শকমহলে সকলের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একাধিক ধারাবাহিককে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন মিউজিক অ্যালবামেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনয় জগতে যথেষ্ট সাবলীল একজন অভিনেতা দিব্যজ্যোতি। তার অভিনয়ের প্রশংসা সকলের মুখে শোনা যায়। বর্তমানে দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) অভিনয় করছেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে। সেখানে তাকে সূর্য চরিত্রের শেষ দু বছর ধরে অভিনয় করতে দেখা যাচ্ছে।
জি বাংলা, স্টার জলসার মতন চ্যানেলে জয়ী, দেশের মাটি, চুনী পান্না ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। সবকটি ধারাবাহিকটি তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। এছাড়াও অভিনেতা একটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন। যার নাম দেখেছি রুপসাগরে। এই মিউজিক অ্যালবামটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এই মিউজিক অ্যালবামটির দ্বিতীয় অংশ রিলিজ হয়েছিল পরবর্তী সময়ে।
নিজের কর্মজীবনে তো অভিনেতা সফল তবে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই প্রশ্ন উঠে আসে। ব্যক্তিগত জীবনে কাকে মন দিয়েছেন দিব্যজ্যোতি তা জানার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। অভিনেতার প্রেম জীবন নিয়ে তিনি কখনোই খোলাখুলি ভাবে কিছু জানাননি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকের নাম উঠে এসেছে ঠিকই তবে অভিনেতা সরাসরি কখনোই সেই বিষয় নিয়ে আলোচনা করেননি।
এবার বছর শুরুতেই প্রিয়জনের সাথে আদর মাখামাখি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন। নতুন বছরের শুরুতেই সবাইকে যে এভাবে চমকে দেবেন অভিনেতা তা কেউই বুঝতে পারেনি। অভিনেতা সেই আদর মাখামাখি ছবি দেখে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছে। সেই ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল। অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে সেটা ভাগ করে নিয়ে।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট সুখবর! বড় পর্দায় প্রধান চরিত্রে মিঠিঝোরা’র প্রধান অভিনেত্রী!
একটি নতুন ছবি পোস্ট করেছেন দিব্যজ্যোতি। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বসে রয়েছেন একটি চিতা বাঘের সামনে। নিজের মনেই আদর করে চলেছেন চিতা বাঘকে। আর সেই বাঘও মনের সুখে নায়কের আদর খেয়ে যাচ্ছে। বাঘের সঙ্গে নায়কের ভিডিও দেখে সকলেই অবাক। অভিনেতা লেখেন, “ডেট উইথ চিতা।” বেশ কয়েক বছর আগের কথা। ব্যাংককে ঘুরতে গিয়ে অভিনেতা একটি হলুদ রঙের পাইথন সাপ জড়়িয়ে ছবি তুলেছিলেন।

