‘সম্রাট’ চরিত্রটি নিয়ে সমালোচনার ঝড়! কখনও ‘আরশোলার য’মরাজ…’, আবার কখনও ‘পাগল ক্রিমিনাল!’ অবশেষে মুখ খুললেন ‘কমলানিবাস’-এর অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলানিবাস’-এ খলনায়ক সম্রাটের চরিত্রে অভিনয় করছেন ধ্রুবজ্যোতি সরকার। ঝিনুকের সাইকো স্বামীর ভূমিকায় তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্যে সম্রাটকে দুধের সঙ্গে আরশোলা খেতে দেখা যায়। সেই দৃশ্য সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে নানা ধরনের ট্রোল শুরু হয়।
এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেন ধ্রুবজ্যোতি। ভিডিওতে তিনি গান গাইছিলেন, কিন্তু কমেন্ট বক্স ভরে যায় ধারাবাহিকের সেই দৃশ্য নিয়ে কটাক্ষে। কেউ তাঁকে ‘আরশোলা খেকো’ আবার কেউ ‘আরশোলার যমরাজ’ বলে মন্তব্য করতে শুরু করেন। অভিনয়ের চরিত্রের সঙ্গে বাস্তব জীবনকে মিলিয়ে এই ধরনের মন্তব্যে বিরক্ত হন অভিনেতা।
শেষ পর্যন্ত ট্রোলারদের উদ্দেশে সরাসরি জবাব দেন ধ্রুবজ্যোতি। তিনি লেখেন, ধারাবাহিকে যা দেখানো হয়, তা শুধুই অভিনয়ের অংশ, বাস্তব জীবনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, টেলিভিশনে আরও অনেক কঠিন দৃশ্য দেখানো হয়, সেগুলিও দর্শকেরা দেখেন। তাই একটি চরিত্রের জন্য ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা ঠিক নয়।
অভিনেতা আরও বলেন, যারা শুধু সোশ্যাল মিডিয়ায় বসে অন্যকে ট্রোল করেন, তাঁদের উচিত নিজের কাজের দিকে বেশি মন দেওয়া। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন চরিত্রে অভিনয় করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা মোটেও নয়। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রম এবং দক্ষতা দুটোই প্রয়োজন।
আরও পড়ুনঃ ‘টাকা দাও, নয়তো…’ ‘শুটিং পেতেই জোর করে…’ ‘ফেডারেশনের ভয়ে মুখে কুলুপ এঁটেছিল গোটা ক্রু!’ মিতিন মাসি-র সেটে যৌ’ন হে’নস্থার শিকার এক মহিলা! বি’স্ফোরক স্বীকারোক্তিতে উত্তপ্ত সমাজ মাধ্যম!
উল্লেখ্য, ‘কমলানিবাস’-এ সম্রাটের চরিত্রটি একেবারেই নেতিবাচক এবং মানসিকভাবে বিকৃত একজন মানুষের। চরিত্রটির অস্বাভাবিক আচরণ দর্শকদের মনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে অনেকেই মনে করছেন, এই প্রতিক্রিয়াই একজন অভিনেতার সফল অভিনয়ের প্রমাণ। ধ্রুবজ্যোতির মন্তব্যের পর তাঁর অনুরাগীদের বড় একটি অংশ প্রকাশ্যে অভিনেতার সমর্থনে এগিয়ে এসেছেন।

