ভোজপুরি গান গাওয়ার অনুরোধ করায় প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার অভিনেত্রী! হাঁটলেন ইমন চক্রবর্তীর দেখানো পথে

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে (Social Media) ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) ঘিরে শুরু হয়েছিল তোলপাড় কান্ড। একটি অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার অনুরোধ করা হয়েছিল ইমনকে। সেই অনুরোধ রাখেননি ইমন। সেই নিয়েই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় কাণ্ড। ট্রোল, সমালোনার মুখোমুখি হতে হয় গায়িকাকে। গায়িকা জানিয়েছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ হিন্দি গান করার অনুরোধ করবে সেটা মানবেন না তিনি।
এবারে ইমনের দেখানো পথেই হাঁটলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমান সময়ে গায়ক গায়িকাদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদেরও বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জন করার জন্য ডাকা হয়। বিভিন্ন মাচা শো করতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। এরকমই একাধিক অনুষ্ঠানে হাজির থাকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
এবারে সেরকমই এক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ধারাবাহিক জগতের জনপ্রিয় এক অভিনেত্রী। ওইদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির নায়িকা দিব্যাণী মণ্ডল। যিনি দর্শকমহলে বিশেষ পরিচিত মুখ। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে ইমনের দেখানো পথেই হাঁটলেন দিব্যাণী। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে দর্শকমহলে উপস্থিত একজন দিব্যাণীকে ভোজপুরি গান গাওয়ার আবদার করে।
সেটা শুনেই অভিনেত্রী বলেন, ‘কী বলছ? ভোজপুরি তো হবে না। বিহার নয়। পশ্চিমবঙ্গে এসে বিহারের গান শুনতে চাইছে।’ দিব্যাণীর এই ভিডিয়ো শেয়ার করেছেন গর্গ চট্টোপাধ্যায়। তিনিই ভিডিও শেয়ার করে লেখেন ‘একের পর এক বাঙালি শিল্পীরা রুখে দাঁড়াচ্ছে! বাংলার পবিত্র মাটিতে কোন ভোজপুরি চলবে না! জয় মা কালী! বাংলায় রাজত্ব করবে বাঙালি! বাংলা পক্ষ এক চেতনার নাম। অনুষ্ঠান মঞ্চে ভোজপুরি গাইতে অস্বীকার করলেন বাঙালি অভিনেত্রী ফুলকি সিরিয়ালের দিব্যাণী মণ্ডল। কচাকচ বা ললিপপ লাগেল হটাও।’
একের পর এক বাঙালি শিল্পীরা রুখে দাঁড়াচ্ছে!
বাংলার পবিত্র মাটিতে কোন ভোজপুরি চলবেনা!
জয় মা কালী! বাংলায় রাজত্ব করবে বাঙালি!
বাংলা পক্ষ এক চেতনার নাম।
অনুষ্ঠান মঞ্চে ভোজপুরি গাইতে অস্বীকার করলেন বাঙালি অভিনেত্রী “ফুলকি” সিরিয়ালের দিব্যানী মন্ডল।
“কচাকচ” বা “ললিপপ লাগেল” হটাও! pic.twitter.com/arM5nT6Lwx— Garga Chatterjee (@GargaC) December 27, 2024
আরও পড়ুনঃ বছর শেষে অভিনেত্রীর জীবনে নেমে এলো বড় বি’পদ! ঘুরতে গিয়ে গু’রুতর অসুস্থ অভিনেত্রী!
ওই ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা নিজেদের বক্তব্য জানিয়েছেন। অনেকেই এই পোস্টে দিব্যাণী এবং গর্গকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘বহিরাগত হিন্দি-উর্দু গুটখামুক্ত বাংলা চাই এবার। জয় বাংলা।’ আরেকজন লেখেন, ‘বিহারী বিমারুদের ঘাড় ধরে বের করে দিতে হবে।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘জাতীয়তাবাদ যে বড্ড ছোঁয়াচে দাদা।’

