‘বি’ষ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মা!’ দেবলীনা নন্দীর জীবনের অজানা অধ্যায়! কি হয়েছিল গায়িকার সঙ্গে?

সোমবার সকাল থেকে টলিপাড়ায় চাঞ্চল্য। জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর অসুস্থতার খবরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। জল্পনা ছড়ায়, সংসারের অশান্তির জেরে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। এই গুঞ্জনের সূত্রপাত দেবলীনার নিজের করা একটি ফেসবুক লাইভ থেকেই। সেখানে আবেগভাঙা কণ্ঠে তিনি বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।” লাইভের পরই ভাইরাল হয় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দেবলিনার ছবি। যদিও পরে জানা যায়, আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল গায়িকার শারীরিক অবস্থা।

এই ঘটনার মাঝেই ফের ভাইরাল হয় দেবলীনার একটি পুরনো জোশ টক ভিডিও। সেখানে উঠে আসে তাঁর শৈশবের ভয়াবহ লড়াইয়ের গল্প। দেবলীনা নিজেই জানিয়েছিলেন, মাত্র দুই বছর বয়স থেকে গান শেখা শুরু তাঁর। মায়ের অপূর্ণ স্বপ্ন ছিল গায়িকা হওয়ার, সেই স্বপ্নই দেবলীনা পূরণ করেন। কিন্তু সেই পথ ছিল কাঁটায় ভরা। সাত বছর বয়সে বাবার গুরুতর অসুস্থতা তাঁদের পরিবারকে ঠেলে দেয় চরম দারিদ্র্যের দিকে। একমাত্র রোজগেরে মানুষ বাবাই তখন শয্যাশায়ী। অভাবের সংসারে কখনও ম্যাগির জল, কখনও মুড়ি ভেজানো জল খেয়েই দিন কাটত।

দেবলিনার বাবার অসুস্থতার সময় আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীদের সহানুভূতি তো দূরের কথা, বরং তাঁর মাকে শুনতে হয়েছিল কটু কথা। এমনকি অভিযোগ উঠেছিল, তিনি নাকি ইচ্ছা করেই স্বামীকে মারতে চাইছেন। সেই মানসিক যন্ত্রণা থেকেই একদিন ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দেবলিনার মা। জোশ টকে দেবলীনা জানিয়েছিলেন, সাত আট বছর বয়সে তিনি দেখেছেন, মা ঘরে বিষের শিশি এনে বলেছিলেন, সবাই একসঙ্গে ঘুমোবে। সেই স্মৃতি আজও তাঁকে কাঁদায়।

অদম্য মানসিক শক্তি আর মায়ের কঠোর পরিশ্রমে সেই দুঃসময় কাটিয়ে সুদিন দেখেছিলেন দেবলীনা। গান, জনপ্রিয়তা আর স্বপ্নের বিয়ে সবই যেন জীবনে ফিরে এসেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সুখের আড়াল ভেঙে পড়েছে। রবিবার রাতের লাইভে দেবলীনা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিনের বিবাদ তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। বিশেষ করে মাকে নিয়ে স্বামী ও পরিবারের সঙ্গে সংঘাত চরমে ওঠে। পেশাগত চাপ আর ব্যক্তিগত তিক্ততা মিলিয়ে তিনি কার্যত দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছিলেন।

আরও পড়ুনঃ স্বামীকে নয়, ঘু’মের ও’ষুধ খাওয়ার পর প্রথম কাকে ফোন করেছিলেন দেবলীনা নন্দী? ফোনে কি বলেছিলেন গায়িকা?

লাইভ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই গাড়ির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নেন এবং এখন তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় অনুরাগীদের মনে প্রশ্ন উঠছে, গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক টানাপোড়েন কীভাবে একজন শিল্পীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। দেবলীনার জীবনকাহিনি আবারও সেই নির্মম বাস্তবতার দিকেই আঙুল তুলল।

Back to top button