কোথায় হারিয়ে গেলেন ‘মিলন তিথি’র বহ্নি? কেন টেলিভিশনের পর্দা থেকে সরে গেলেন দেবযানী চক্রবর্তী? জানলে চমকে যাবেন আপনিও!

অনেক মানুষের জীবনেই স্বপ্ন থাকে বড় হয়ে অভিনেতা বা অভিনেত্রী হওয়ার। কিন্তু এমন কিছু কিছু মানুষের রয়েছে যাঁরা জীবনের সব বাধা অতিক্রম করে শত ওঠা-নামার পরেও বিনোদন (Entertainment) জগতের গ্ল্যামারকে ছুঁতে পারলেও বেশিদিন তা ধরে রাখতে পারে না।
আজকালকার দিনে, টেলিভিশন জগত (Bengali television) কিংবা রূপোলী পর্দা দেখতে পাওয়া যায় সহস্র নতুন মুখ। কিন্তু, শত নতুন মুখের ভীড়ে নিজেকে প্রতিযোগিতার ময়দানে টিকিয়ে রাখাটা কম কথা নয়। বিনোদন জগতে এমন উদাহরণ স্বরূপ অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁরা কিনা আজ হারিয়ে গিয়েছে নতুন মুখের ভীড়ে। এমনই এক অভিনেত্রী হলেন দেবযানী চক্রবর্তী।
এই অভিনেত্রী একসময় টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিল। সেই সময়কার স্টার জলসার মিলন তিথি ধারাবাহিকের মুখ্য খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিল টলিউড জগতে। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে জিতু কামাল এবং ঊষসী রায়। বর্তমান সময়ে এই দুই অভিনেতা অভিনেত্রী ছোট এবং বড় পর্দায় মিলিয়ে চুটিয়ে কাজ করলেও বিনোদন জগত থেকে দূরে চলে গিয়েছেন ‘মিলন তিথি’র বহ্নি অর্থাৎ দেবযানী (Debjani Chakraborty)।
আরও পড়ুনঃ শুটিং শুটে অশরীরীর ছায়া! আনন্দী’র সেটে আত্মার উপস্থিতি! রোমহর্ষক অভিজ্ঞতা ঋত্বিক অন্বেষার!
তবে, অভিনেত্রী কেন অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছেন তা স্পষ্টত জানা যায়নি। বর্তমানে সমাজ মাধ্যম মানুষের জীবনের আয়না হয়ে উঠেছে। সমাজ মাধ্যম থেকেই মানুষের নিত্যদিনের নানান খবরাখবর জানা যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে জানা যাবে, অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েই রয়েছেন বেজায় ব্যস্ত।
‘মিলন তিথি’ (Milon tithi) সিরিয়ালের পর থেকে সেই অর্থে আর কোনো ধারাবাহিকেই দেখা যায়নি এই অভিনেত্রীকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোফাইল দেখলে বোঝা যাবে তিনি সাধারণ জীবন যাপনেই বিশ্বাসী। বিনোদন জগত থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেছেন তিনি।

