ক্যান্সারের পর হঠাৎ করেই ব্রেন স্ট্রোক জনপ্রিয় গায়কের! উৎকন্ঠায় ভক্তরা

তিনি সঙ্গীত জগতের অন্যতম বড় তারকা। বাংলা তথা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম বড় কান্ডারী তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বহু ফিউশন এবং বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী। আর বর্তমানে তিনিই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার শারীরিক অবস্থার জন্য এখন রীতিমতো উৎকণ্ঠায় তার ভক্তরা। কারণ এখন রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।
কথা বলছি প্রখ্যাত সংগীতশিল্পী রশিদ খানের কথা। প্রতিথযশা এই সংগীতশিল্পী এই মুহূর্তে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মারণ রোগ ক্যান্সার তো ছিলই। এরই মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী। এই মুহূর্তে, বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন রশিদ খান।
উল্লেখ্য, বহুদিন ধরেই প্রতিথযশা এই সংগীত শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য বেশকিছুদিন ধরেই বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর হঠাৎই শনিবার রশিদ খানের সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ৫৫ বছরের সঙ্গীতশিল্পী ভেন্টিলেশনে রয়েছেন।
আরও পড়ুনঃ মৃত্যুর মুখে পৌঁছে গেল মেঘ! ব্যাকটেরিয়ায় আক্রান্ত পুরো শরীর, তার হাতে আর মাত্র ১ঘণ্টা!

যদিও সংগীতশিল্পীর পরিবারের তরফে এখনও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে কিছুই জানানো হয়নি। জানা গেছে, রাশিদ খানকে পর্যবেক্ষণে রেখেছেন মেডিসিন ও চিকিৎসকদের একটি বিশেষ দল। তাকে দেখেছেন এক বিশেষ স্নায়ুচিকিৎসক। তবে সংগীতশিল্পীর বর্তমান শারীরিক পরিস্থিতি বেশ জটিল বলেই জানা গিয়েছে।

