সতীনের ছায়া মাড়াবেন না হেমা! সেই জন্যই কি ধর্মেন্দ্রর প্রার্থনাসভায় অনুপস্থিত হেমা মালিনী?

বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রায় রাজকীয় জীবনের পর একেবারেই নীরবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যা ভক্তদের মনে আরও দুঃখ বাড়িয়েছে। পরে তাঁর দুই ছেলে সানি ও ববি দেওল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে স্মরণসভা আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সারা বলিউড হাজির হলেও চোখে লেগেছিল হেমা মালিনী ও তাঁদের দুই মেয়ে এশা ও আহানার অনুপস্থিতি।

সবাই যখন অনুমান করতে ব্যস্ত, ঠিক তখনই জানা যায়, প্রায় একই সময়ে নিজের বাসভবনে আলাদা করে স্বামীর স্মরণসভা করেন হেমা মালিনী। সেখানে উপস্থিত ছিলেন মহিমা চৌধুরী, সুনীতা আহুজা ও তাঁর ছেলে যশবর্ধনসহ আরও বহু সেলিব্রিটি। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে এশা দেওলের প্রাক্তন স্বামী ভরত তাখতানিও। পরে সুনীতা জানান, হেমাজির বাড়িতে গীতা পাঠ ও ভজন সন্ধ্যার আয়োজন ছিল এবং সেখানে আবেগ চেপে রাখা তার পক্ষে অসম্ভব ছিল।

ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দু। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন তিনি। তখন চার সন্তানের জনক ধর্মেন্দ্রর জীবনে নতুন অধ্যায় শুরু হলেও পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি কখনও প্রথম সংসার ছাড়েননি। সেই কারণেই ৪৫ বছরের দাম্পত্যেও হেমা ও তাঁর মেয়েদের সঙ্গে স্থায়ীভাবে থাকেননি তিনি। প্রয়োজনের সময় পাশে থেকেছেন ঠিকই, কিন্তু থেকেছেন প্রথম স্ত্রীর সঙ্গেই।

এই জটিল সম্পর্কের কারণে হেমা কখনওই প্রকাশ কৌরের সামনে পড়তে চাননি বলে শোনা যায়। বহু বছর ধরে তিনি সতীনকে সম্মুখীন হওয়া এড়িয়েছেন। এমনকি ধর্মেন্দ্রর মৃত্যুর পরও সেই দূরত্ব বজায় রাখলেন তিনি। তাই সানি-ববির আয়োজিত প্রার্থনাসভায় না গিয়ে নিজের মতো করে স্বামীকে বিদায় জানাতে চেয়েছিলেন নায়িকা।

আরও পড়ুনঃ ‘অ্যাডজাস্ট না হলে আলাদা হওয়া নয়, ধৈর্যই আসল!’- সম্পর্ক ভাঙার হিড়িকে তিরস্কার মমতার! জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার স্বপক্ষে অভিনেত্রী!

তবে সোশ্যাল মিডিয়ায় প্রয়াত স্বামীকে উদ্দেশ্য করে হেমার লেখা বার্তা হৃদয় ছুঁয়ে গেল সকলকে। তিনি লিখেছেন, “ধরমজি আমার কাছে ছিলেন স্নেহময় স্বামী, মেয়েদের আদরের বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি— আসলে আমার সবকিছু।” অন্যদিকে মূল প্রার্থনাসভায় সানি, ববি, তাঁদের বোনেরা এবং করণ-রাজবীর-অভয় দেওলদের পাশাপাশি হাজির ছিলেন সালমান খান, ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিতসহ বহু তারকা। অনুষ্ঠানে দুই ভাইকে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়, যা বলিউডের হৃদয় ছুঁয়ে যায় আর একবার।

Back to top button