বছরের শেষ প্রান্তে ফের নক্ষত্রপতন! অন্ধকারাচ্ছন্ন গোটা ভারতের চলচ্চিত্র জগৎ! ৮৯ বছরে প্রয়াত ধর্মেন্দ্র!

বলিউডে শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বয়স হয়েছিল ৯৮ বছর। কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, শেষ কয়েক ঘণ্টা ভেন্টিলেশনে রাখা হয়েছিল এই বর্ষীয়ান অভিনেতাকে। সোমবার বিকেলের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, এবং রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় চলচ্চিত্র মহল।

কিছু দিন আগেই গুজব ছড়ায়, ধর্মেন্দ্রকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে। তখন পরিবারের তরফে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি। এমন অবস্থায় চিন্তায় ভক্তরাও। খবর শুনে হাসপাতালে ছুটে যান স্ত্রী হেমা মালিনী। সেই সময়ও অভিনেতার অবস্থা নিয়ে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছিল সংবাদমাধ্যমে। কেউ বলেছিলেন তিনি আশঙ্কাজনক, কেউ আবার জানিয়েছিলেন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালের তরফে জানানো হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও অভিনেতাকে বাঁচানো যায়নি।

তারপর একদম সুস্থ হয়ে আবারো বাড়ি ফেরেন অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু সেই সুখ খুব বেশিদিন সহ্য হলো না অভিনেতার পরিবারের কপালে। ৯০ বছর হওয়ার আগেই পৃথিবীকে বিদায় জানালে অভিনেতা ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্রর দীর্ঘ জীবনের শেষ অধ্যায় ছিল বেশ কষ্টের। গত কয়েক মাস ধরে তাঁর বারবার শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। কখনও শ্বাসকষ্ট, কখনও সংক্রমণ—ফলে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবুও বয়সকে হার মানিয়ে এখনও কাজের প্রতি আগ্রহ হারাননি তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে তাঁকে পর্দায় দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা।

আগামী ৮ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। ৯০ বছরে পা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবার ও অনুরাগীরা। কিন্তু সেই আনন্দের আগেই নেমে এল শোকের ছায়া। তাঁর প্রস্থানে যেন এক যুগের অবসান ঘটল—যে যুগে বলিউডে ছিল রোম্যান্স, অ্যাকশন, আর পুরুষালি আবেদন একসঙ্গে।

আরও পড়ুনঃ জিতু কমলের কাতর আবেদন! ‘গিফট নয়, সামর্থ্য হলে ৫ বা ১০ টাকা পাঠিয়ে সাহায্য করুন প্লিজ…’ – কেন এমনভাবে সাহায্য চাইছেন অভিনেতা?

পর্দায় ধর্মেন্দ্র মানেই ছিল এক অন্য মাধুর্য। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’—তাঁর অসংখ্য চরিত্র আজও অমলিন। মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন সহ-অভিনেতারা, বন্ধু ও অসংখ্য ভক্ত। হেমা মালিনী এবং সন্তান সানি ও ববি দেওল জানিয়েছেন, “তিনি আমাদের জীবনের প্রেরণা ছিলেন। আজ শুধু একজন অভিনেতা নয়, এক সোনার মানুষকে হারালাম।”

Back to top button