বিরাট দুঃসংবাদ! মাত্র ৬৯ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! শোকোস্তব্ধ বিনোদন জগৎ!

প্রয়াত শিল্পীকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী শুভাঙ্গী লাটকর। সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি লেখেন, আজ তাঁদের জীবনের এক অত্যন্ত কাছের মানুষকে হারাতে হল। তাঁর কথায়, এই মানুষটি শুধু বন্ধু ছিলেন না, বরং এমন একজন ব্যক্তি ছিলেন যাঁকে তিনি গভীরভাবে শ্রদ্ধা এবং ভালোবাসতেন। খবরটি সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে।
পোস্টে অভিনেত্রী আরও জানান, জীবনের কঠিন পরিস্থিতিতেও সবসময় হাসিমুখে থাকতেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচ এবং গানেও সমান দক্ষ ছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অনেকের ভরসার জায়গা। শুভাঙ্গীর কথায়, তাঁর সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত আজও স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ওই অভিনেতা। তবুও পরিবারের পাশাপাশি ঘনিষ্ঠ মহলের আশা ছিল, তিনি আবার সুস্থ হয়ে কাজে ফিরবেন। শুভাঙ্গী জানান, তাঁদের একসঙ্গে নতুন নাটক করার পরিকল্পনা ছিল। শুধু তাই নয়, মঞ্চে কবিতা পরিবেশনের মতো কিছু বিশেষ কাজ নিয়েও আলোচনা চলছিল। কিন্তু অভিনেতার চলে যাওয়ায় সেই সব স্বপ্ন আর পূরণ হল না।
অভিনেত্রীর আবেগঘন পোস্টে আরও উঠে আসে গভীর শূন্যতার কথা। তিনি লেখেন, কিছু মানুষের চলে যাওয়া এমন এক নীরবতা তৈরি করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। ইতিমধ্যেই বহু অনুরাগী এবং সহকর্মী সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত শিল্পীকে। পাশাপাশি তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন অনেকে।
আরও পড়ুনঃ ‘এসব সত্যি কথা বলার পর আমি যদি বেঁচে থাকি…!’ ‘আমায় ফাঁসানোর আপ্রাণ চেষ্টা হয়েছে! ‘অন্যায় রুখলে যদি ফুটেজখোর বলে, তবে আমি বারবার ফুটেজখোর হতে রাজি!’ আবারও বিস্ফোরক জিতু কমল!
শেষ পর্যন্ত জানা যায়, প্রয়াত অভিনেতার নাম রমাকান্ত দায়মা। তিনি ছিলেন হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের পরিচিত মুখ। স্ক্যাম ১৯৯২-এ হার্শদ মেহতার বাবার চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও একাধিক হিন্দি সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

