স্তন-নিতম্বে প্যাড লাগাতে জোর করে পরিচালক! দক্ষিণী ইন্ডাস্ট্রির কুৎসিত দিক তুলে ধরলেন রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে মানেই স্পষ্টবাদিতা আর নিজের শর্তে কাজ করা। তথাকথিত মশালা ছবির ভিড়ে কখনও নিজেকে গলিয়ে দেননি তিনি। বরং পার্চডের মতো অন্য ধারার ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। কিন্তু এই জায়গায় পৌঁছনোর পথ মোটেও মসৃণ ছিল না। বারবার রিজেকশন আর লড়াইয়ের মধ্য দিয়েই তৈরি হয়েছে তাঁর কেরিয়ার।
হিন্দি তামিল তেলুগু কন্নড় বাংলা ও মালয়ালম সহ বহু ভাষায় কাজ করেছেন রাধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে তিনি তুলেছেন বিস্ফোরক অভিযোগ। নাম প্রকাশ না করলেও অভিনেত্রীর দাবি কিছু ছবিতে কাজ করার সময় তাঁকে ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একবার তাঁকে স্তন ও নিতম্বে প্যাড লাগাতে জোর করা হয়েছিল বলেও জানান তিনি।
রাধিকার কথায় সেই সময় অর্থের খুব প্রয়োজন ছিল বলেই কিছু ছবি করতে রাজি হয়েছিলেন। তিনি স্পষ্ট করেন দক্ষিণ ভারতের সব সিনেমাকে খাটো করছেন না কারণ সেখানে অসাধারণ কাজও হয়। তবে একটি ছবির শুটিংয়ে ছোট শহরে গিয়ে দেখেন সেটে তিনিই একমাত্র মহিলা। চারপাশে শুধু পুরুষ সদস্য আর কোনও ম্যানেজার বা এজেন্ট ছাড়াই তাঁকে কাজ করতে হয়েছিল।
অভিনেত্রী স্মরণ করেন বারবার বলা হচ্ছিল আরও প্যাডিং লাগাতে। বিরক্ত হয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন আর কতটা গোলগাল বানাতে চান তাঁকে। তখনই প্রথম তিনি বুঝেছিলেন পরিস্থিতি কতটা অস্বস্তিকর। এখানেই শেষ নয় এর আগেও বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি। নাকের সার্জারি থেকে স্তন ট্রান্সপ্লান্ট এমনকি পা গাল থুতনিতে অস্ত্রোপচারের পরামর্শও পেয়েছিলেন।
আরও পড়ুনঃ ‘ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা’ উৎসবের আলোর মাঝে কেন এমন পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা
এই সব পরামর্শ কোনওদিনই গায়ে মাখেননি রাধিকা। নিজের শরীর বদলানোর চেয়ে অভিনয় দক্ষতা শানিত করাকেই তিনি বেশি গুরুত্ব দেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে দুটি ওটিটি রিলিজে সালি মোহাব্বত যা মুক্তি পেয়েছে Zee5 এ এবং রাত আকেলি হ্যায় দ্য বনসাল মার্ডারস যা দেখা যাচ্ছে Netflix এ। স্পষ্টবাদী রাধিকা আবারও দেখালেন সাহসী সত্য বলার ক্ষমতা।

