৭৭ বছর বয়সে থমকালো জীবন! শেষ জীবনের পথচলা! পৃথিবীকে চির বিদায় জানিয়ে হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।
বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক অভিনেতার মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছরের মাঝে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।
![]()
২১ মার্চ, ২০২৫ শুক্রবার সকাল ৮ টা বেজে ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা যাচ্ছে, জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় সিনেমার দুনিয়ায় এই অভিনেতার যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে।বড়পর্দাতে অভিনয় ছাড়াও তিনি থিয়েটার অভিনেতাও ছিলেন।
আরও পড়ুনঃ মিঠাই ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় মিষ্টি! নতুন রূপে ফিরছে ক্ষুদে শিল্পী অনুমেঘা কাহালি!
সিনেমার পাশাপাশি টেলিভিশন শো তে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন একজন বহুমুখীপ্রতিভাসম্পন্ন অভিনেতা।হিন্দি ও ভোজপুরী সিনেমার ক্ষেত্রে অভিনেতার অনেক অবদান আছে। শাহরুখ, আমির, হৃত্বিক রোশনের সঙ্গে ‘দেবদাস’, ‘দিল চাহতা হ্যায়’, ‘লক্ষ্য’ ও ‘ব্ল্যাক’-এ অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল অভিনেতা।
প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা রাকেশ পাণ্ডে। ভারতীয় সিনেমার দুনিয়ায় এই অভিনেতার যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে বাসু চ্যাটার্জির ক্লাসিক ‘সারা আকাশ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তিনি। তিনি পুণের ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ভারতেন্দু একাডেমি অফ ড্রামাটিক আর্টসে যোগদান করেন। অভিনেতার প্রয়াণে বড় ক্ষতি হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

