১ কোটি ২০ লক্ষ টাকা দান! ২৩৪ টি শিশুর জীবন বাঁচাতে গায়িকার বিরাট পদক্ষেপ! মানব কল্যাণে নিজেকে সঁপে দিলেন পলক মুচ্ছল!

এই স্বার্থপর সমাজে কেউই কারোর জন্য কিছু করে না। এই কথাটা আগাগোড়া ভুল প্রমাণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছল (Palak Muchhal)। বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন গায়িকা পলক মুচ্ছল। এরই মধ্যে হাজার হাজার শিশু তার জন্যই ফিরে পেয়েছেন তাদের প্রাণ।

মানবসেবায় নিজের নাম লিখেছেন বহু আগেই লিখিয়েছেন গায়িকা। মাত্র সাত বছর বয়সেই পলক কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি সংগৃহীত অর্থ পৌঁছে দেন। স্কুলছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গেয়ে ৫১ হাজার টাকা তুলেছিলেন। তাঁর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. দেবী শেঠি বিনামূল্যে অস্ত্রোপচার করেন সেই সময়।

এরপর গায়িকা নিজের চেষ্টায় দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য ‘দিল সে দিল তক’ নামে উদ্যোগ নেন। স্টেজ শো করে অর্থ সংগ্রহ করতে থাকেন দুঃস্থ বাচ্চাদের জন্য। আর ওই টাকার মাধ্যমেই বহু শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয়। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা সংগ্রহ করেন এবং ২৩৪টি শিশুর জীবন বাঁচান।

২০১১ সালে তৈরি হয় ‘পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন’। আজ পর্যন্ত সংগৃহীত অর্থ দিয়ে ৩,০০০-রও বেশি শিশুর হার্ট অপারেশন করানো হয়েছে। যদিও প্রচারের আলোয় তিনি খুব বেশি আসেন না। লাইম লাইট থেকে বরাবরই দূরে থাকেন তিনি। তার গান কনসার্ট সবকিছুর পিছনেই রয়েছে ওই দুঃস্থ শিশুগুলো।

আরও পড়ুনঃ ‘পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদেছি…’ তবে কি রাজ শুভশ্রীর সম্পর্কে ভাঙনের সুর!

যেখানে বড় বড় সেলিব্রেটিরা নিজেদের পকেট ভরতে ব্যস্ত, নিজেদের নিয়েই তারা ভাবেন সবসময়। সেখানে দাঁড়িয়ে আজকের সমাজে পলক সত্যি সকলের কাছে বাস্তবের নায়িকা, সকলের অনুপ্রেরণা। শুধুমাত্র নিজের টুকু না ভেবে অন্যের জন্য যে সবটা উজাড় করে দেওয়া যায় তা সত্যি পলককে না দেখলে বোঝাই যেতো না।

Back to top button