চু’মু খেতে অস্বস্তি! চু’মুতে সম্মতি না থাকায় কাজ থেকে বাদ! বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী!

সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে প্রতিদিনই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কত রকম চর্চা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অভিনেতা অভিনেত্রীদের নানান খবর জানতে পারি। ভক্তরা তো সবসময় মুখিয়ে থাকেন অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) সম্পর্কে নিত্য নতুন খবর জানার জন্য। আর মাঝেমধ্যেই সেইসব কারণে তারা বিতর্কেও জড়িয়ে পড়েন।
ট্রোল, সমালোচনা তো এখন জীবনের অংশ। আর সেলিব্রিটিদের সাথে তো এই ধরনের ঘটনা প্রায় ঘটেই থাকে। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় কটাক্ষ, সমালোচনা। বেফাঁস কোন মন্তব্য করে বসলেই তার মাশুল গুনতে হয়। এবারে সেরকমই এক জনপ্রিয় অভিনেত্রী বেফাঁস মন্তব্যের জন্য জড়িয়ে পড়লেন বিতর্কে।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়। নিজের অভিনয়ের জন্য তো বটেই, সাহস, সততা এবং সবসময় সত্যি বলার জন্য মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন। এবারে ফের আরো একবার নিজের ঢাক পেটাতে গিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।
ফিল্ম ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রী হলেন বলিউডের অনেক বড় অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট ছবি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ চর্চা চলে অভিনেত্রীর। বলিউড, টলিউড মিলিয়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এমন অনেক সিনেমার অফার নিজেই ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। কারণ জানলে আপনিও অবাক হবেন।
আরও পড়ুনঃ পাননি বাবার ভালোবাসা! মায়ের গয়না বেচে চলেছে সংসার! স্কুলের ফিস দিতেও হিমশিম খেয়েছেন মা! অভাবের সাথে লড়াই করেই বেড়ে উঠেছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি!
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন ম্রুণাল ঠাকুর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এবারে নিজের বেফাঁস মন্তব্যের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি অভিনেত্রী বলেছেন “আমি অনেক সিনেমায় কাজের সুযোগ হারিয়েছি শুধুমাত্র কিসিং সিন করতে হবে বলে। আমি নিজেও কিসিং সিনে অস্বস্তি বোধ করি এবং আমার পরিবারও এটির বিরুদ্ধে, এইসব পছন্দ করে না।” তারপর থেকেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছে।


