মাতৃহারা হলেন জনপ্রিয় অভিনেত্রী! শোকস্তব্ধ গোটা পরিবার! শেষকৃত্য সম্পন্ন হবে আজ

রবিবার সকালেই মাতৃহারা হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভারতবর্ষ বা ভারতীয় চলচ্চিত্র জগতের ভক্তরা মাধুরী দীক্ষিতকে চেনেনা এমন মানুষ নেই। একটা সময় তার একটা হাসিতে মুগ্ধ হত গোটা দেশ। আজও তাকে দেখলে কেউই বয়সের ছাপ ধরতে পারবে না। কিন্তু তারা টিভির পর্দার সামনে যতই সুন্দর ভাবে হাসিখুশি থাকুক না কেন তারাও তো মানুষ। মাতৃহারা হয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন অভিনেত্রী।

actress

গত বছর জুন মাসে নিজের মায়ের জন্মদিন অনেক ধুমধাম করে পালন করেছিলেন অভিনেত্রী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন এবং তার ক্যাপশনে লিখেছিলেন,‘‘শুভ জন্মদিন আই। সবাই বলে, একজন মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। আমার কাছে সব থেকে বড় উপহার তুমি। তোমার দীর্ঘায়ু কামনা করি।’’ কিন্তু নতুন বছর পড়তে না পড়তেই মাকে হারাতে হলো তাকে।

১২ই মার্চ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯১ বছর। যতদূর জানা যাচ্ছে রবিবার বিকেল তিনটে নাগাদ মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অভিনেত্রীর কাছের মানুষরা সেখানে উপস্থিত থাকবেন।

actress

মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝেই ইহলোক ত্যাগ করেছেন।’’ অভিনেত্রীরা চার ভাই-বোন তাদের মধ্যে সবচেয়ে ছোট মাধুরী। অভিনেত্রী নিজের অভিনয় জীবনে প্রথম দিন থেকেই মা স্নেহলাতা দেবীকে সবসময় নিজের পাশে পেয়েছেন।

actress

অভিনয় শুরুর প্রথম দিকে শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং বসেও থাকতেন। সূত্রের খবর বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছিস স্নেহলতা দেবীর। অভিনেত্রীর মায়ের আকর্ষিক মৃত্যুতে তার পরিবারের সকলেই শোকস্তব্ধ।

Back to top button