বিনোদন জগতে শোকের ছায়া! না ফেরার দেশের পারি দিলেন স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী!

বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। সত্তর ও আশির দশকে যিনি একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন, সেই জনপ্রিয় অভিনেত্রী আর নেই। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও তাঁর কিছু স্মরণীয় কাজ আজও সিনেমাপ্রেমীদের মনে রয়ে গেছে। তাঁর মৃত্যুতে বলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন।
১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে তিনি বহু ছবিতে অভিনয় করেন এবং সেই সময়ের দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে একটি বিশেষ গানের দৃশ্যে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। ‘হিরো’ ছবির ‘লম্বি জুদাই’ গানটি সেই সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল, আর সেই গানের দৃশ্যেই তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল।
গানটি গেয়েছিলেন বিখ্যাত লোকগায়িকা রেশমা এবং ছবিটি পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। যদিও ছবিতে তিনি প্রধান চরিত্রে ছিলেন না, তবুও তাঁর অভিনয় আলাদা করে দর্শকদের মনে জায়গা করে নেয়। সেই সময়কার বহু জনপ্রিয় অভিনেতার সঙ্গেও তিনি পর্দা ভাগ করেছেন।
আরও পড়ুনঃ ‘বুকটা কেঁপে উঠেছিল, ভাবতে পারিনি…’ ৯ বছরের দীর্ঘ বিরতি! হঠাৎ নেওয়া এক বিরাট সিদ্ধান্তে বদলে গেল জীবন! অকপটে সৌরভ চক্রবর্তী!
অভিনয় জীবনে তিনি অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, অনিল কাপুর ও রানী মুখোপাধ্যায়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। ১৯৭৫ সালে র্যামসে ব্রাদার্সের একটি ভৌতিক ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিনয় জীবন শুরু হয়। পরে শক্তি সামন্ত ও রমেশ সিপ্পির মতো খ্যাতনামা পরিচালকদের ছবিতেও কাজ করেন তিনি। ‘সত্তে পে সত্তা’ ছবিতে সাত ভাইয়ের বোনের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ পরিচিতি পান।

দীর্ঘ অভিনয় জীবনের পর ২০০০ সালে ‘ও বেওয়াফা থি’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে যান। সেই অভিনেত্রীই হলেন মধু মালহোত্রা। ৭২ বছর বয়সে তাঁর মৃত্যুতে বলিউডে শোকের পরিবেশ তৈরি হয়েছে এবং ভক্তরা তাঁর স্মরণীয় কাজগুলিকে নতুন করে মনে করছেন।

