ঠাকুর বংশের মেয়ে থেকে মুসলমানকে বিয়ে! মুসলিম ধর্ম গ্রহণের পর কী নামে পরিচিত ছিলেন শর্মিলা ঠাকুর?

শর্মিলা ঠাকুরকে চেনেন না এমন সিনেমা প্রেমী মানুষ বোধহয় খুব কমই আছেন।সত্তরের দশকের অন্যতম দাপুটে অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)। সেই সময় চলচ্চিত্র জগতে একছত্র আধিপত্য ছিল তার। বাংলার সাথে রয়েছে অভিনেত্রীর শিকড়ের টান।
১৯৪৬ সালে ৬ই ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম শর্মিলা ঠাকুরের। ছোট থেকেই বেশ সম্ভ্রান্ত পরিবারে আর্থিক স্বচ্ছলতার মধ্যেই বেড়ে উঠেছেন তিনি। কখনো তিনি ভাবতে পারেননি অভিনয় জগতে এত খ্যাতি অর্জন করতে পারবেন বলে। অথচ আজ বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের বেশ কিছুটা অংশ সমৃদ্ধ হয়েছে তার জন্যই।

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। প্রিয় মানিক দার বহু সিনেমার নায়িকাও হয়েছেন তিনি। দেশজোড়া নাম-ডাক আর খ্যাতির শীর্ষে পৌঁছেও আজও তাই নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ব বোধ করেন অভিনেত্রী। ১৯৫৯ সালে প্রথমবার শর্মিলা ঠাকুরের সাথে পরিচয় হয় দর্শকদের।

অভিনয় জগতে আসার পর পড়াশোনা একেবারে লাটে ওঠে অভিনেত্রীর। শুটিংয়ের জন্য দিনের পর দিন হতে থাকে স্কুল কামাই। পরীক্ষার ফলাফল ছিল বেশ খারাপ। অনেকেই হয়তো জানেন না স্কুলের গণ্ডি পার করতে পারেননি শর্মিলা ঠাকুর। তার অবস্থা দেখে তার বাবা তাকে পড়াশোনা ছেড়ে সম্পূর্ণভাবে অভিনয়ে মনোনিবেশ করতে বলেন।

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore Birthday)। বাংলা, হিন্দি মিলিয়ে একাধিক চলচ্চিত্রের অভিনয়ের নিদর্শন রেখেছেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে ‘আরাধনা’ ছবিতে। আবার কখনও ‘অমর প্রেম’-এ। কখনও আবার ‘অমানুষ’এ। বহু ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছেন শর্মিলা ঠাকুর। তবে শুধু রিল লাইফ নয় রিয়েল লাইফেও বেশ সুখী অভিনেত্রী।

রুপোলি পর্দার মতো অভিনেত্রীর জীবনও খুবই রঙ্গিন। তাঁর জীবনের ভালোবাসার গল্পও যেন রূপকথার মতো। পতৌদির নবাব মনসুর আলি খানের (Mansoor Ali Khan Pataudi) সঙ্গে শর্মিলা ঠাকুরের রূপকথার প্রেমকাহিনী আজও চর্চিত হয়। দীর্ঘ চার বছর প্রেমা লাফের পর বিয়ে করেন শর্মিলা ঠাকুর এবং মসুর আলী খান। ধর্ম বদলে ফেলেন তিনি। তার নতুন নাম হয় আয়েশা বেগম। যদিও এই নাম ব্যবহার করেননি শর্মিলা। বিয়ের ছয় মাস আগেই গর্ভবতী হয়ে যাওয়ায় চটজলদি বিয়ে সেরে ফেলেন তারা।

শর্মিলা ঠাকুরের প্রথম সন্তান সাইফ আলী খান। বিবাহের পর বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু এই সমালোচনা তাদের বৈবাহিক জীবনে একটিও আঁচর ফেলতে ফেলতে পারেনি। কয়েক বছর আগেই মারা গিয়েছেন তার স্বামী। বর্তমানে ছেলে বৌমা এবং নাতি-নাতনিদের নিয়েই সময় কাটাচ্ছেন শর্মিলা ঠাকুর।


