ধর্মেন্দ্রর মৃ’ত্যুর পর প্রথমবার মুখ খুললেন হেমা মালিনী! স্বামীকে স্মরণ করে আবেগে ভাসলেন অভিনেত্রী! কি ছিল অভিনেতার শেষ ইচ্ছে?

ধর্মেন্দ্রর মৃত্যুর পর এত দিন নীরব ছিলেন হেমা মালিনী। নিজেকে সামলে অবশেষে ভাঙলেন নীরবতা। স্বামীর সঙ্গে একটি স্মৃতিমাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে আবেগঘন পোস্ট করলেন ‘ড্রিম গার্ল’। লিখলেন, জীবনের প্রতিটি সঙ্কটময় মুহূর্তে পাশে থাকা মানুষটির অনুপস্থিতি তাঁর বিশ্বকে শূন্য করে দিয়েছে। ধর্মেন্দ্র শুধু স্বামী নন, তিনি ছিলেন তাঁর দুই সন্তানের বাবা, তাঁর বন্ধু, তাঁর পথপ্রদর্শক।
হেমার কথায় স্পষ্ট, শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও ধর্মেন্দ্র ছিলেন অসাধারণ। তাঁর নম্রতা, সহজ-সরল আচরণ সকলের মন জয় করত মুহূর্তে। পরিবার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষ— প্রত্যেকের কাছে তিনি ছিলেন ভালোবাসার নাম। হেমা লিখেছেন, এত বড় স্টার হয়েও তিনি কখনও অহংকারকে জায়গা দেননি। আর সেই কারণেই তাঁর ব্যক্তিত্ব আজও মানুষের হৃদয়ে অমলিন।
স্বামীর মৃত্যু যে তাঁকে ভেঙে দিয়েছে, তা স্পষ্ট হেমার কথায়। ব্যক্তিগত এই অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হবে না বলেই মনে করেন তিনি। জীবনে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা, যা সারাক্ষণ তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তবুও স্মৃতির ঝাঁপি ভরতি অসংখ্য মুহূর্ত তাঁকে বাঁচিয়ে রাখবে— এই বিশ্বাসেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন অভিনেত্রী।
এদিকে, দেওল পরিবারের তরফে জানানো হয়েছে যে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ধর্মেন্দ্রর স্মরণ সভার আয়োজন করা হবে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ পর্যন্ত চলবে এই স্মরণ অনুষ্ঠান। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব থেকে বলিউডের প্রথম সারির তারকারা— সকলের উপস্থিতিতেই ‘হি ম্যান’-কে শেষবার সম্মান জানানো হবে।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর শেষকৃত্যে কী ঘটেছিল শ্ম’শানে? এবার প্রকাশ্যে প্রত্যক্ষদর্শীদের চোখে দেখা মুহূর্ত! কেটে গেল ধোঁয়াশা!
শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা সহ আরও বহু তারকা হাজির থাকতে পারেন এই সভায়। উল্লেখ্য, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দর্শকদের উচ্ছ্বাস দেখে বোঝা যায়, পর্দায় আবারও ছাপ ফেলতে প্রস্তুত ছিলেন বলিউডের প্রিয় তারকা।

