ক্যা’ন্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী! ইতিমধ্যেই হয়েছে অ’স্ত্রোপচার! হাসপাতালে শুয়েই জীবনযুদ্ধের গল্প! এখন কেমন আছেন তিনি?

হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে স্পষ্ট দৃঢ়তা। সেই ছবির সঙ্গে দীর্ঘ একটি লেখা, যেখানে ধরা রয়েছে ভয়, সাহস, লড়াই আর আশার গল্প। শুরুতে কোথাও বলা নেই কার এই লড়াই, শুধু জানা যায় একজন জনপ্রিয় অভিনেত্রী রুটিন স্বাস্থ্যপরীক্ষার সময় এমন এক সত্যের মুখোমুখি হয়েছেন, যা মুহূর্তে বদলে দিয়েছে তাঁর জীবনের গতিপথ। বিনোদন দুনিয়ার ঝলমলে আলোর আড়ালে যে কতটা অচেনা অন্ধকার লুকিয়ে থাকে, সেই বাস্তবতারই এক নগ্ন স্বীকারোক্তি এই পোস্ট।
লেখায় অভিনেত্রী জানান, নিয়মিত চেকআপ করাতেই ধরা পড়ে গুরুতর রোগটি। শুরু হয় একের পর এক পরীক্ষা, রিপোর্ট আর চিকিৎসকের সঙ্গে আলোচনা। প্রথমে নিজের সঙ্গে মানিয়ে নেওয়া, তারপর পরিবারকে জানানো, সবটাই ছিল ভীষণ কঠিন। বিশেষ করে বাবা মায়ের মুখোমুখি দাঁড়িয়ে এই খবর বলা ছিল তাঁর জীবনের সবচেয়ে সাহসী মুহূর্তগুলির একটি। তবে দ্রুত ধরা পড়ায় চিকিৎসা শুরু করার সুযোগ মিলেছে বলেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
অস্ত্রোপচার এবং চিকিৎসার অভিজ্ঞতাকে তিনি তুলনা করেছেন রোলার কোস্টার যাত্রার সঙ্গে। কখনও ভয়, কখনও আশার আলো, আবার কখনও অজানা অনিশ্চয়তা। তবু এই পুরো সময় জুড়ে পরিবার এবং কাছের মানুষদের ভালোবাসাই তাঁকে শক্ত করে ধরে রেখেছে। অস্ত্রোপচারের পর বাবা মায়ের মুখ দেখেই তাঁর ভয় অনেকটাই কেটে যায় বলে লেখেন তিনি। এখন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই বাড়ি ফেরার অপেক্ষায়।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই সহকর্মী এবং অনুরাগীদের সমর্থনে ভরে ওঠে মন্তব্যের ঘর। অভিনেতা, নৃত্যশিল্পী এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে শক্ত থাকার বার্তা পাঠিয়েছেন। হাজার হাজার অচেনা মানুষও প্রার্থনা আর শুভেচ্ছায় পাশে দাঁড়িয়েছেন। অনেকেই লিখেছেন, এই খোলামেলা স্বীকারোক্তি আরও অনেককে সময়মতো স্বাস্থ্যপরীক্ষা করাতে অনুপ্রাণিত করবে। ব্যক্তিগত যন্ত্রণাকে সমাজের জন্য বার্তায় বদলে দেওয়ার এই সাহস সবাইকে ছুঁয়ে গেছে।
আরও পড়ুনঃ গালে আবির মাখিয়ে দিচ্ছে প্রবাহ! রঙের উৎসবে রঙিন হয়ে উঠেছেন গায়িকা! ‘এখন সবটাই স্মৃতি…’ বিষণ্ণ মনে দেবলিনা নন্দীর পুরনো দিনের স্মৃতিচারণ!
এই লড়াইয়ের নেপথ্যের মানুষটি হলেন রাজশ্রী দেশপাণ্ডে। ২০১২ সালে অভিনয়জগতে পা রেখে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তালাশ, ২৪: ইন্ডিয়া, কিক, Sacred Games, Manto, Black Warrant-এর মতো কাজের মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এবার সেই পরিচিত মুখই নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় সকলের সামনে তুলে ধরে হয়ে উঠলেন সাহস আর সচেতনতার প্রতীক।

