ধর্মেন্দ্রকে শেষ দেখা দেখতে গিয়ে কী দেখেছিলেন হেমা মালিনী? কেনো চমকে উঠেছিলেন তিনি? অবশেষে সবটা প্রকাশ করলেন অভিনেত্রী!

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াত হওয়ার পর অনেকে নিজের আবেগ লুকিয়ে রাখলেও, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী নিজের শোক প্রকাশ করেছিলেন খোলাখুলি। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি জানিয়েছিলেন, জীবনের সবচেয়ে বড় হৃদয়ভাঙা মুহূর্তের মুখোমুখি হয়েছেন তিনি। মুম্বইয়ে আয়োজিত স্মরণসভায় সানি ও ববির মুখে ছিল নিশ্চুপ যন্ত্রণা আর হেমার চোখে ছিল গভীর শোকের ছাপ।

সম্প্রতি সাংবাদিক হামাদ আল রিয়ামির সঙ্গে আলাপচারিতায় হেমা আরও স্পষ্ট করে বললেন, শেষ কয়েকটা দিন কতটা যন্ত্রণায় কাটিয়েছিলেন ধর্মেন্দ্র। তিনি জানান, এমন একজন মানুষ যিনি সারাজীবন ফিট থাকতে ভালোবাসতেন, যিনি ভোরে উঠে যোগ ব্যায়াম করতেন, যিনি নিজের কাজ নিজেই করতে পছন্দ করতেন — সেই মানুষটিকে হঠাৎই বিছানায় স্থির পড়ে থাকতে দেখে তিনি শিউরে উঠেছিলেন।

হেমা আবেগভরা কণ্ঠে বলেন, শেষ আট নয় দিনে যেন সম্পূর্ণ বদলে গিয়েছিলেন ধর্মেন্দ্র। সারা শরীরে ছিল নানা মেডিক্যাল টিউব, চলছিল ভেন্টিলেশন। যে মুখে একসময় হাসি ঝলমল করত, যে শরীর ছিল শক্তপোক্ত, তা যেন হঠাৎ ভেঙে পড়েছিল। তিনি বলেন, বিছানায় শুয়ে থাকা মানুষটিকে দেখে প্রথমে বুঝতেই পারেননি তিনি তাঁর ধরমজিকে সামনে দেখছেন।

নিজের সেই মুহূর্তের অভিজ্ঞতা স্মরণ করে হেমা জানান, তিনি চমকে উঠেছিলেন। চোখের সামনে লড়াই করে যাচ্ছেন এমন একজন মানুষ যিনি সারাজীবন হার না মানার স্বভাবের জন্য সকলের কাছে সম্মান পেয়েছিলেন। তাঁর ভেঙে যাওয়া চেহারা আর দুর্বল শরীর দেখে হেমা নিজেকে সামলাতে পারেননি। কান্না অজান্তেই নেমে এসেছিল।

আরও পড়ুনঃ শ্রীনন্দার পোশাক নিয়ে ‘মম পিসি’র খোঁচা! ‘১ ইঞ্চি বু’কের খাঁজ নিয়ে যদি ওনার সমস্যা হয়, তাহলে…’- সোজাসাপটা ভাষায় পিসির মুখে জবাব ছুড়ে মা’রলেন অভিনেত্রী! মুগ্ধ নেট পাড়া!

তিনি শেষবারের মতো বলেন, মন থেকে ভেবেছিলেন হয়তো ধর্মেন্দ্র আবার সুস্থ হয়ে উঠবেন, আগের মতো দাঁড়িয়ে হাসবেন। কিন্তু ভাগ্য অন্য সিদ্ধান্ত নিয়েছিল। হেমা জানালেন, নিজের চোখের সামনে এই বিদায় দেখা তাঁর জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে।

Back to top button