মৃ’ত্যুর চোখ রাঙানিকে নস্যাৎ করে ৯০ বছরের জন্মদিনের প্রস্তুতিতে মত্ত ধর্মেন্দ্র! মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্বিতীয় জন্ম অভিনেতার!

দেওল পরিবারে যেন ফের আলো ফিরেছে। কয়েক দিন আগেই অসুস্থতার কারণে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। হাসপাতালের একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছিল জোর চর্চা—যেখানে তাঁকে নানা চিকিৎসা-যন্ত্রে শায়িত অবস্থায় দেখা গিয়েছিল। যদিও ওই ভিডিয়ো আদৌ সত্যি কি না, তা নিয়ে ছিল ধন্দ। অনুরাগীদের মনে শুধু একটাই প্রশ্ন—অভিনেতার প্রকৃত পরিস্থিতি ঠিক কেমন? সেই দুশ্চিন্তার মাঝেই সুখবর নিয়ে সামনে এলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনী।
হেমা নিশ্চিত করলেন, ধর্মেন্দ্র এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। চিকিৎসার সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছেন। পরিবারের সকলেই তাঁর এই উন্নতিতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। ধর্মেন্দ্র বাড়িতে ফিরলেও প্রথম দিকে তাঁর অবস্থা বেশ চিন্তার ছিল। সেই সময় দিন-রাত এক করে তাঁর পাশে ছিলেন ছেলে সানি, ববি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। হেমা নিজেও বললেন, “এমন সময়ে দুর্বল হওয়ার অবকাশ নেই। সবাই মিলে শক্ত শক্ত করে দাঁড়াতেই হবে।”
এই অবস্থার মধ্যেই সামনে এল আরও এক আনন্দের বার্তা। ডিসেম্বর মাস যেন দেওল পরিবারের কাছে উৎসবের মাস। ২ ডিসেম্বর ঈশা দেওলের জন্মদিন, আর তার ঠিক ছয় দিন পরেই ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের নব্বইতম জন্মদিন। হেমা জানালেন, ঈশ্বরের আশীর্বাদ থাকলে এ বছর উদ্যাপন হবে দ্বিগুণ আনন্দে। ইতিমধ্যেই পরিবারে শুরু হয়েছে ন’বছরের বিশেষ জন্মদিনের প্রস্তুতি।
তবে হাসপাতালের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর থেকেই দেওল পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন সানি দেওল। বাড়ির বাইরে দিন-রাত ফটোগ্রাফারদের ভিড়ে তিনি বিরক্ত। পরিবারের অনুরোধ—অভিনেতার সুস্থতার স্বার্থে সামান্যটা ব্যক্তিগত পরিসর যেন বজায় রাখা হয়।
আরও পড়ুনঃ প্রয়াণ দিবসে কিংবদন্তির স্মৃতিচারণ! আরও একবার নতুন করে চিনে নিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে!
সব মিলিয়ে, কঠিন সময় কাটিয়ে ফের আশার আলো দেখছে দেওল পরিবার। ভক্তরাও এখন অপেক্ষায়—ধর্মেন্দ্রকে সুস্থ, হাসিখুশি দেখে তাঁর ৯০তম জন্মদিন উদ্যাপনের মুহূর্তে সামিল হওয়ার।

