‘কোন যন্ত্রণা ছাড়া নিঃশব্দে চলে গেলেন…’ ঘুমের মধ্যেই শান্তিতে বিদায়! আশা ভোঁসলের শেষ মুহূর্ত নিয়ে মুখ খুললেন নাতি!

কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে-র প্রয়াণে শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার তাঁর নাতি চিন্টু গায়িকার শেষ সময় নিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, আশা ভোঁসলে কোনও যন্ত্রণা ছাড়াই ঘুমের মধ্যেই চলে যান। মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন বলেও জানান পরিবারের সদস্যরা। এমনকি শেষ সময়েও তিনি নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাঁর জীবনযাপনের সঙ্গে মানানসই।
নাতি আরও জানান, মৃত্যুর কয়েক দিন আগেও গায়িকা স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছিলেন। তাঁরা একসঙ্গে বসে আম খেতে খেতে আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছিলেন। এমনকি মৃত্যুর আগের দিনও তিনি একটি দীর্ঘ মারাঠি নাটক দেখতে গিয়েছিলেন এবং মঞ্চে উঠে শিল্প নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন।
পরিবারের সদস্যরা বলেন, হাসপাতাল যেতে বললেও তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতে চেয়েছিলেন। সেইভাবেই ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় পরিবার ভেঙে পড়লেও, তাঁরা তাঁর জীবন ও কাজকে স্মরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ ‘খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমরা, কিন্তু ওনার…’ ‘ইংরেজি খবর পাঠ করতেন…’ বিপ্লব দাশগুপ্তের প্রয়াণে শোকাহত অভিনেত্রী সোহাগ সেন! অভিনেতাকে নিয়ে কি বললেন তিনি?
নাতির কথায়, জীবনে একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও আশা ভোঁসলে দৃঢ়ভাবে সব সামলেছেন। তাঁর সেই মানসিক শক্তি আজও পরিবারকে অনুপ্রাণিত করছে। তিনি সবসময় বলতেন, খারাপ সময় আসবে, কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। সেই কথাই এখন পরিবারকে শক্তি জোগাচ্ছে।

