নিজের ভুল স্বীকার করে কান ধরলেন রূপা গঙ্গোপাধ্যায়! প্রশ্নের উত্তর না দেওয়ায় অভিনেতার আনা অভিযোগের মুখে বিধায়ক! কি ভুল করেছেন অভিনেত্রী?

বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র ঘোষণা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় এক অদ্ভুত মুহূর্ত। ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অনুপম খের। তাঁর আমন্ত্রণেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মঞ্চে ওঠার পর অনুপম মজার ছলে অভিযোগ করেন, সকালে তিনি মেসেজ এবং ফোন করলেও রূপা তার কোনও উত্তর দেননি।
অনুপম খেরের এই মন্তব্যের পরই রূপা গঙ্গোপাধ্যায় হাসতে হাসতে কান ধরেন। উপস্থিত অতিথিদের সামনেই তিনি জানতে চান, ঠিক কখন মেসেজ করা হয়েছিল। অনুপম নিজের ফোন দেখিয়ে জানান, সেদিন সকালেই তিনি যোগাযোগ করেছিলেন। এই ঘটনা ঘিরে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়।
এরপর অনুপম বলেন, কলকাতায় তাঁর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় অন্যতম। তাই নতুন ছবির ঘোষণা অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। অন্য রাজ্যের প্রযোজকরা বাংলা ছবিতে বিনিয়োগ করছেন দেখে রূপাও আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।
এদিকে শহরে অন্য ভাষার ছবির শুটিং এবং নতুন বিনিয়োগের পরিবেশ নিয়ে ইতিবাচক বার্তা উঠে আসে অনুষ্ঠানে। বাংলা ছবির নতুন উদ্যোগ এবং বাইরের প্রযোজকদের আগ্রহ নিয়ে চলচ্চিত্র মহলেও আলোচনা শুরু হয়েছে। ‘শুরু থেকে শুরু’ ছবির ঘোষণাকে ঘিরে তাই বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ একটি ভাইরাসেই এলোমেলো হয়ে গিয়েছে গোটা জীবন! ভেঙেচুরে যাচ্ছে গোটা শরীর! কানে শুনতে অক্ষম আলকা ইয়াগনিক! ৩৭ বছর ধরে স্বামীর থেকে কেন দূরে গায়িকা?
কলকাতায় এসে অনুপম খের জানান, দীর্ঘ ২৬ বছর পর তিনি আবার বাংলা ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত হচ্ছেন। এর আগে তিনি ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনা করেছিলেন, যেখানে অভিনয় করেছিলেন কিরণ খের। পাশাপাশি তিনি কলকাতায় একটি অভিনয় শিক্ষাকেন্দ্র গড়ে তোলার ইচ্ছার কথাও জানান।

