একটি ভাইরাসেই এলোমেলো হয়ে গিয়েছে গোটা জীবন! ভেঙেচুরে যাচ্ছে গোটা শরীর! কানে শুনতে অক্ষম আলকা ইয়াগনিক! ৩৭ বছর ধরে স্বামীর থেকে কেন দূরে গায়িকা?

পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে আবারও অনুরাগীদের চিন্তায় ফেললেন বলিউডের জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক। রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণের সময় তাঁকে নিরাপত্তারক্ষীদের সাহায্যে মঞ্চে উঠতে দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকের মনে প্রশ্ন ওঠে, আবার কি অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা? দীর্ঘদিন ধরেই তিনি এক বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন এবং সেই কারণেই গত কয়েক বছর ধরে জনসমক্ষে খুব কম দেখা গিয়েছে তাঁকে।

প্রায় চার দশক ধরে সঙ্গীত জগতে নিজের কণ্ঠের জাদু ছড়িয়েছেন অলকা ইয়াগনিক। ২৫০০-এরও বেশি গান গাওয়া এই শিল্পী ২০২৪ সালে জানিয়েছিলেন, একটি ভাইরাল সংক্রমণের পর হঠাৎ করেই তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, তিনি সেন্সরিনিউরাল হিয়ারিং লস নামে এক বিরল সমস্যায় আক্রান্ত। সেই কারণে তিনি কানে ঠিকমতো শুনতে পান না এবং গানের কাজ থেকেও দূরে থাকতে বাধ্য হয়েছেন।

সম্প্রতি একটি পোস্টে গায়িকা জানান, গত দু’বছর তিনি ইচ্ছাকৃতভাবেই প্রচারের আলো থেকে দূরে ছিলেন। এই কঠিন সময়ে অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনাই তাঁকে শক্তি জুগিয়েছে। তিনি আরও জানান, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এবং পদ্মভূষণের মতো গুরুত্বপূর্ণ সম্মান গ্রহণের জন্য নিজে উপস্থিত থাকতে চেয়েছিলেন। যদিও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন এবং নতুন কাজও শুরু করতে পারেননি।

ব্যক্তিগত জীবনেও অলকা ইয়াগনিকের গল্প বেশ ব্যতিক্রমী। ১৯৮৯ সালে শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন তিনি। কাজের কারণে অলকাকে মুম্বইয়ে থাকতে হয়েছে, অন্যদিকে ব্যবসার জন্য নীরজ থেকেছেন শিলংয়ে। বহু বছর আলাদা শহরে থেকেও তাঁদের সম্পর্কে কখনও স্থায়ী দূরত্ব তৈরি হয়নি। মাঝেমধ্যে সমস্যার মুখোমুখি হলেও পরস্পরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তাঁদের সম্পর্ককে আজও অটুট রেখেছে।

আরও পড়ুনঃ ‘দুই চোখে জল…’ ‘মনে হয়েছিল আমি না পেলেই ভালো হতো’, ‘মঞ্চে ওঠার ঠিক আগের মুহূর্তে…’ প্রিয় হতে পারলেই মিলবে সম্মান, নয়তো অপ্রত্যাশিত প্রত্যাখ্যান! সেই দিনটার কথা মনে পড়তেই আবেগপ্রবণ শ্রীলেখা মিত্র!

এক সাক্ষাৎকারে অলকা নিজেই জানিয়েছিলেন, জীবনে নানা প্রলোভন এলেও তিনি সবসময় স্বামী নীরজের প্রতি নিজের ভালোবাসা ও বিশ্বাস ধরে রেখেছেন। বর্তমানে স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করলেও তাঁর পাশে রয়েছেন পরিবার এবং অনুরাগীরা। ৬০ বছর বয়সী এই গায়িকার সুস্থতা কামনা করছেন দেশের অসংখ্য মানুষ, আর পদ্মভূষণ সম্মান তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের এক বিশেষ স্বীকৃতি হয়ে রইল।

Back to top button