‘আপনি আবার ফিরবেন, আবার আগের মতন গাইবেন…’ ‘আপনিই রানী, এই সম্মানের অধিকারী…’ টলোমলো পায়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টায় আলকা ইয়াগনিক! শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে গায়িকার পাশে দাঁড়ালেন কুমার শানু-শান-আকৃতি!

সম্প্রতি একটি সম্মাননা অনুষ্ঠানে এক বর্ষীয়ান শিল্পীকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। মঞ্চে ওঠার সময় তাঁকে কিছুটা অসুবিধার মধ্যে দেখা যায়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, বর্তমানে তিনি কেমন আছেন।
সম্মান গ্রহণের পর একটি দীর্ঘ বার্তায় শিল্পী জানান, গত দু’বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণেই নিজেকে জনসমক্ষে আনা থেকে দূরে রেখেছিলেন। তিনি জানান, এই সময়টা তাঁর জন্য সহজ ছিল না এবং এখনও সুস্থতার পথে দীর্ঘ লড়াই বাকি রয়েছে।
তাঁর এই বার্তা প্রকাশ্যে আসার পর অনুরাগীদের পাশাপাশি সঙ্গীত জগতের বহু পরিচিত মুখও আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেক শিল্পী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ তাঁকে এই সম্মানের প্রকৃত দাবিদার বলেছেন, আবার কেউ তাঁর দ্রুত মঞ্চে ফেরার আশাও প্রকাশ করেছেন।
শিল্পী আরও জানান, শারীরিক সমস্যার কারণে তিনি এখনও নিয়মিত কাজে ফিরতে পারেননি। সঙ্গীত পরিচালক ও গীতিকারদের কাছ থেকে প্রস্তাব পেলেও তিনি বর্তমানে গান গাওয়ার অবস্থায় নেই। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ ব্লকবাস্টার ছবি ‘প্রেম আমার’-এ পায়েলের ভাইয়ের চরিত্রে ডেবিউ! অথচ আজ লাইমলাইট থেকে দূরে! কোথায় হারিয়ে গেলেন রঙ্গীত গুহ রায়? জানেন কার ছেলে তিনি? এখন কি করছেন অভিনেতা? কেমন দেখতে হয়েছে তাকে?
পরে জানা যায়, এই কথাগুলি বলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২০২৪ সালে এক বিরল স্নায়ুর সমস্যার কারণে তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তিনি গান থেকেও দূরে সরে যান। সম্প্রতি পদ্মভূষণ সম্মান গ্রহণের পর তিনি নিজের স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আশার কথাও জানান।

