নিভে গেল জলজ্যান্ত প্রতিভা! প্রাণ কেড়ে নিল এক ভয়াবহ দুর্ঘটনা! প্রয়াত বাঙালি অভিনেত্রী অদিতি মুখার্জি!

গোটা থিয়েটার মহল এখনও বিশ্বাস করতে পারছে না খবরটি। যিনি মঞ্চে দাঁড়ালে দর্শক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকতেন, যিনি সংলাপে, চোখে, শরীরী ভাষায় দর্শককে আচ্ছন্ন করে রাখতে পারতেন, সেই প্রতিভাবান অভিনেত্রী অদিতি মুখার্জী আর নেই। মাত্র কয়েকদিন আগেও তিনি রিহার্সাল করছিলেন, ভবিষ্যতের নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন। এখন সবই স্মৃতি।

১৬ নভেম্বর রাতে নয়ডার রাস্তায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গৌতম বুদ্ধ নগরের নলেজ পার্ক এলাকার কাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে। সেই ভয়াবহ দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন অভিনেত্রী। দ্রুত তাঁকে গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি। তাঁর অকাল মৃত্যুতে শোক নেমেছে সহকর্মীদের মধ্যে।

অদিতি মুখার্জী ছিলেন দিল্লির মহিপালপুরে তার ভাই অরিন্দম মুখার্জীর সঙ্গে। জীবনটা লড়াইয়ের ছিল, কিন্তু তিনি বিশ্বাস করতেন কাজই তাঁর পরিচয়। অস্মিতা থিয়েটারের এই প্রাক্তন শিক্ষার্থী থিয়েটারের ভ্রাম্যমাণ দলের ২০২২ ব্যাচের একজন উজ্জ্বল মুখ ছিলেন। তাঁর অভিনয় প্রতিভা এতটাই শক্তিশালী ছিল যে কেউ কেউ বলতেন মঞ্চে দাঁড়ালে তিনি আশুতোষ রানাকেও টক্কর দিতে পারেন।

আরও পড়ুনঃ নিভে গেল জলজ্যান্ত প্রতিভা! প্রাণ কেড়ে নিল এক ভয়াবহ দুর্ঘটনা! প্রয়াত বাঙালি অভিনেত্রী অদিতি মুখার্জি!

বলিউডের অভিনেতা আশুতোষ রানা এবং রাহুল ভূচারের সঙ্গে ‘হুমারে রাম’ নাটকে কাজ করা তাঁর কেরিয়ারের অন্যতম বড় অধ্যায় ছিল। সেই নাটকে তাঁর অভিনয় দর্শক ও সহকর্মীদের মুগ্ধ করেছিল, এবং অদিতির সামনে আরও বড় সুযোগের দরজা খুলছিল।

কিন্তু সেই স্বপ্ন, সেই প্রতিশ্রুতি, সেই প্রতিভা অকালেই থেমে গেল। বাকিদের হৃদয়ে রয়ে গেল শুধু তাঁর স্মৃতি, তাঁর কণ্ঠস্বর আর তাঁর অপূর্ণ স্বপ্নের আফসোস। তাঁর মৃত্যু শুধু একটা খবর নয়, থিয়েটার দুনিয়ার এক অপূরণীয় ক্ষতি।

Back to top button