ছিলনা খাবার, ছিলনা জল! শুটিং ফ্লোরে দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার এই অভিনেতা!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) ঝাঁ চকচকে দিকটা তো আমরা সকলেই দেখেছি। সেই সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা আমরা অনেকেই জানিনা। সেই সম্পর্কে খোঁজ নেওয়া হয় না আমাদের। সেই অন্ধকার দিকে কথা সবসময় আড়ালেই রাখা হয়। তাই অনেক সময় সেই সমস্ত অজানা খবর আমাদের সামনে আসে না।

সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরকমই এক অন্ধকার দিকের ঘটনা সামনে এসেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক পরিচালক প্রযোজকের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। কখনও নেপটিজমের শিকার হন কেউ, তো আবার কখনো নোংরা প্রস্তাব দেওয়া হয় তাদের ছবিতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। শুধুমাত্র যে অভিনেত্রীদের সাথেই এই ধরনের ঘটনা ঘটে তা কিন্তু নয়, অনেকসময়ই অনেক অভিনেতাও এই ধরনের ঘটনার কবলে পড়েন।

সেরকমই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতার সাথে ঘটেছিল এক নির্মম ঘটনা। একটা সময় জনপ্রিয় সেই অভিনেতাকে একটি ছবির শ্যুটিংয়ের সেটে রীতিমত নির্যাতিত হয়েছিল। সেই বিষয়ে একাধিকবার তিনি মুখও খুলেছেন। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। ছবির সেটে অভিনেতার সাথে কি কি যে হয়েছিল সেটা কল্পনাও করতে পারবেন না কেউ।

অভিনেতা জানিয়েছেন “ভীষণ অর্গানিক ভাবে আমরা ছবিটির প্রস্তুতি নিয়েছিলাম। ধীরে ধীরে তৈরি হয়েছিলাম। আমি আদতেই কঠিন পরিস্থিতির মধ্যে থাকতাম। আমরা যখন শ্যুটিং করছিলাম তখন ওখানে অনেকদিন খাবার বা জল ছিল না কোনও। একটা মানুষ বেঁচে থাকবে কী করে? আমার কাছে ওটা রীতিমত মানসিক এবং শারীরিক নির্যাতনে পরিণত হয়েছিল।”

আরও পড়ুনঃ সাক্ষাৎকার দিতে গিয়ে চোখে জল! নিজের জীবনের অন্ধকার দিকের কথা বলতে গিয়ে জলে দুচোখ ভাসল অভিনেতা জয় বদলানির!

এই ঘটনাটি ঘটে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজ কুমার রাওয়ের সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ট্র্যাপড ছবিটিতে এমন ঘটনা ঘটেছিল। তবে সেটা শুধুমাত্র শুটিং এর ক্ষেত্রে ঐ ছবিতে দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছিল। গল্পে উঠে এসেছিল এমন একজন ব্যক্তির কথা যিনি একটি বহুতলে আটকে পড়েন। তারপর সেখানে দিয়ে কীভাবে বেরিয়ে আসেন সেটা নিয়ে। গোটা অভিনয়টাকে বাস্তবসম্মত দেখানোর জন্য একাধিক যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে গেছেন রাজকুমার। সেই ছবির শ্যুটিংয়ের স্মৃতি নিয়ে মুখ খুলেছেন তিনি একাধিকবার। অভিনেতা বলেছিলেন “গোটা প্রসেসটা আমি দারুণ উপভোগ করেছিলাম। আর ছবিটা মুক্তি পাওয়ার পরও দারুণ ভালো সাড়া পেয়েছিলাম।”

Back to top button