গুরুতর অসুস্থ হয়ে হাসপালে ভর্তি বাংলার জনপ্রিয় অভিনেতা! চলছে বেঁচে থাকার লড়াই!

প্রতিদিনই নতুন নতুন দুঃসংবাদের খবর সামনে আসছে। অভিনেতা-অভিনেত্রীদের (Actor-Actress) জীবনে নেমে আসছে একের পর এক দুর্ঘটনা। এবারে সেরকমই আরো এক অভিনেতার জীবনে বড় বিপদ নেমে এলো। টেলিভিশন জগতের (Television Industry) জনপ্রিয় অভিনেতা তিনি। বহু জনপ্রিয় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুরু থেকেই বেশিরভাগ ছবিতে তাকে প্রধান নায়ক চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে।

হাসপাতালে ভর্তি অভিনেতা জনপ্রিয়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। ঋত্বিক ঘটককের সাথেও একসাথে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। বর্তমানে তাঁর বয়স ৮৩। সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক শারীরিক সমস্যা রয়েছে অভিনেতার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান তারকাকে রাখা হয়েছে এইচডিইউতে।

গত ২২ ডিসেম্বর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্রে। একাধিক বার্ধক্যজনিত সমস্যা রয়েছে অভিনেতার। শারীরিক জটিলতা বেড়ে যাওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল বেশ কম রয়েছে বর্তমানে। তার শারীরিক অসুস্থতা খবর পেয়ে সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে আইসিউতে রাখা হয়। সেখান থেকে একবার কেবিনে দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান তারকাকে এখন এইচডিইউতে রাখা হয়েছে। তাঁর ব্লাড লস হচ্ছে, সেই সঙ্গে প্লেটলেটও কমে যাচ্ছে। ডাক্তাররা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করছে, কিন্তু অভিনেতার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

actor

আরও পড়ুনঃ “সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনে কিছু হয় না, ওটা তো বাবার পয়সায় আসে”- ককে ঠেস মেরে এমন মন্তব্য করলেন ঋত্বিক চক্রবর্তী?

হাসপাতালে ভর্তি প্রবীণ বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্র। ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে সফর শুরু করেন প্রবীর মিত্র। আজ সেই প্রবীণ অভিনেতা মৃত্যুর সাথে লড়াই করছে প্রতি মুহূর্তে।

Back to top button