মায়ের চরিত্রে অভূতপূর্ন দীপা! এতকম বয়সে অসাধারণ ভাবে মায়ের অভিব্যক্তি ফুটিয়ে তুলছে সে! ‘অনুরাগের ছোঁয়া’য় স্বস্তিকার অভিনয় দেখে আপ্লুত দর্শক মহল,

বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের জমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।
সূর্যের বন্ধু মিশকার জন্য দীপা ও সূর্যের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দীর্ঘ সময় ধরে চলেই আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিশকার থেকেও বেশি দর্শক ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিকে নিয়ে বিরক্ত। কারণ গল্পে প্রত্যেকে দীপাকে বুঝতে পারলেও সূর্য তার কারণ গল্পে সবাই দিপাকে বুঝলেও সূর্য যেন বুঝেও বুঝতে চাইছে না, নিজের স্ত্রীকে। এমনকি সামনে থাকা সব সত্যিকে দেখেও অস্বীকার করছে সে। আর বারবার ঘটেছিল একই জিনিস দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠছে।

দর্শকরা চেয়েছে সূর্য দীপার মধ্যে দূরত্ব কমুক, কিন্তু তা না হয়ে দুই মেয়ের পরিচয় নিয়ে আবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। বর্তমানে দুই মেয়ের আসল পরিচয় একটু একটু করে সবার সামনে আসলেও কোন কিছুই পুনরায় একেবারে ঠিক হচ্ছে না আর সেটা পছন্দ করছিলেন না দর্শক। এরপর ঘটনাচক্রে রূপা জানতে পারে সোনা মিসকার মেয়ে নয়। এরপর জানতে পারে এমন একটি খবর যা শুনে আকাশ থেকে পড়ে দীপা।

ডাক্তারের থেকে দীপা জানতে পারে তার যমজ সন্তান হয়েছিল। কিন্তু সে জানতো না তার একটি সন্তান তার শাশুড়ি মা নিজের সাথে নিয়ে চলে যায়। যখন সে জানতে পারে সে একটি নয় বরং দুটি সন্তানের মা তখন আরেক সন্তানের কথা ভেবে সে কেমন আছে কোথায় আছে এ সমস্ত কিছুই একটা মায়ের মনকে ভয় ভীত করে তোলে। আর নিজের অভিব্যক্তি দিয়ে খুব সুন্দর ভাবে সেই চরিত্রটি কে ফুটিয়ে তোলে স্বস্তিকা। যা দর্শকদের অভিভূত করে।

এত অল্প বয়সে এত শক্ত একটা চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তোলা তাও আবার জীবনের প্রথম অভিনয় সত্যিই অসাধ্য সাধন বলে মনে করছেন দর্শকরা। একটা মায়ের সন্তান স্নেহ এবং সে কোথায় আছে আজও বেঁচে আছে কিনা সেই চিন্তা যেভাবে দীপা চরিত্রটি নিজের মুখে ফুটিয়ে তোলে তা দেখে দর্শকদের চোখে জল চলে আসার জোগার। দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপা।
এই প্রসঙ্গে এক নেটিজেন দীপার প্রশংসা করে মন্তব্য করেছেন- ‘স্বস্তিকার অভিনয় এর তুলনা নেই। এত কম বয়সে মায়ের চরিত্র এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে যে কিছু বলার থাকে না। আর এক্সপ্রেসন নিয়ে তো কিছু বলারই নেই। আজ যখন জানতে পারল যে সে যমজ মেয়ের জন্ম দিয়েছে আর তার মধ্যে একজন তার সাথে আছে আরেকজন নেই তখন কতটা নিখুঁতভাবে সব খাওয়ার এক্সপ্রেশন দিলো। সত্যিই স্বস্তিকা সেরা অভিনেত্রী।’

